India Vs Pakistan News: পাকিস্তান হারতেই দিল্লি পুলিশের 'ট্রল', সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল

India Vs Pakistan News: এই জয়ের পর সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় উদযাপন। বিশেষ করে দিল্লি পুলিশের একটি পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এক্স হ্যান্ডেলে তারা লেখে, "ভুল জায়গায় ইউ-টার্ন নিলে এমনই পরিণতি হবে।

Advertisement
পাকিস্তান হারতেই দিল্লি পুলিশের 'ট্রল', সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরালIndia's Jasprit Bumrah (C) celebrates with his teammates the wicket of Pakitan's Saim Ayub in this frame. (Getty)

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে রবিবার রাতটা ছিল পুরোপুরি ভারতের। আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে দাপুটে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় ভারতীয় দলকে। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই চাপ ধরে রেখে পাকিস্তানকে কার্যত কোণঠাসা করে দেন ভারতীয় ক্রিকেটাররা। মাঠের উত্তেজনা ছাপিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাসের ঢেউ।

এই জয়ের পর সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় উদযাপন। বিশেষ করে দিল্লি পুলিশের একটি পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এক্স হ্যান্ডেলে তারা লেখে, "ভুল জায়গায় ইউ-টার্ন নিলে এমনই পরিণতি হবে। পাকিস্তানের হারের প্রেক্ষিতে করা এই রসিক মন্তব্যে নেটিজেনদের মধ্যে তুমুল চর্চা শুরু হয়।

ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ঈশান কিশান। কঠিন পিচে শুরুটা সহজ না হলেও নিজের শক্তির জায়গায় ভরসা রাখার কথা জানান তিনি। অফ-সাইড শটের ওপর জোর দিয়ে সহজ ক্রিকেট খেলাই ছিল তাঁর মূল লক্ষ্য। তাঁর মতে, এই উইকেটে ১৬০-১৭০ রানই ছিল লড়াইয়ের জন্য আদর্শ স্কোর। সেই পরিকল্পনাই শেষ পর্যন্ত ভারতের বড় জয়ের ভিত গড়ে দেয়।

 

POST A COMMENT
Advertisement