Iran India Relation: 'বন্ধু' ভারতের জন্য হরমুজ খোলা, কোনও টোল ফি-ও নেবেন না ইরান

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করার জন্য ভারতের কোনও জাহাজের থেকে কোনও টোল ফি বা ট্রানজিট ফি নিচ্ছে না ইরান। আগামীদিনেও তা নেওয়া হবে না বলে স্পষ্ট করে দিলেন ভারতে ইরানের রাষ্ট্রদূত। কঠিন সময়ে ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্ব অটুট বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
'বন্ধু' ভারতের জন্য হরমুজ খোলা, কোনও টোল ফি-ও নেবেন না ইরান
হাইলাইটস
  • কোনও টোল ফি লাগবে না ভারতের
  • স্পষ্ট করে দিলেন ভারতে ইরানের রাষ্ট্রদূত
  • কঠিন সময়ে ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্ব অটুট

কঠিন সময়ে অটুট ভারত-ইরান বন্ধুত্ব। আর তাই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করার জন্য ভারতের কোনও জাহাজের থেকে কোনও টোল ফি বা ট্রানজিট ফি নিচ্ছে না ইরান। আগামীদিনেও তা নেওয়া হবে না বলে স্পষ্ট করে দিলেন ভারতে ইরানের রাষ্ট্রদূত। 

হরমুজ দিয়ে জাহাজ গেলে আটকাবে মার্কিন নৌ-বাহিনী, ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে। হরমুজ দিয়ে জাহাজ যাতায়াত এখন সবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাল্টা দিয়েছে ইরানও। হরমুজ প্রণালী দিয়ে আসা ভারতের জাহাজগুলির বিষয়ে স্পষ্ট করে জানানো হয়েছে সে দেশের তরফে। ভারতকেও টাকা নিয়ে তেলের ট্যাঙ্কার যাওয়ার অনুমতি দিয়েছে ইরান? নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, 'হরমুজ প্রণালী দিয়ে ভারতের জাহাজ যাতায়াতের জন্য কোনও টোল নেয়নি ইরান। আগামীদিনেও তা নেওয়া হবে না। হরমুজ ভারতের জাহাজ চলাচলের জন্য খোলা থাকবে। এখনও পর্যন্ত আমরা ভারতের থেকে কোনও মাশুল নিয়েছি কি না তা ভারত সরকারের কাছেই জানতে চাইতে পারেন।'

ভারতে ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, 'আমরা বিশ্বাস করি, ইরান ও ভারত কমন ইন্টারেস্টে বিশ্বাসী। এই কঠিন সময়ের মধ্যে আমাদের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় থাকবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচলের বিষয়টি সহজতর করতে ইরান ভারতের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলছে। হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজগুলির চলাচলের অনুমতি প্রদানের বিষয়ে ভারত সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।'

প্রায় ৪০ দিন কেটে গিয়েছে আমেরিকা-ইরান যুদ্ধের। সম্প্রতি পাক্সিতানের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসেছিল দুই দেশ। যদিও দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও কোনও সমাধানসূত্রে মেলেনি। নতুন করে হরমুজে নৌবাহিনী পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত বলেন, 'আমাদের শর্ত মেনে নিলে শান্তিচুক্তি হবে। তবে ডোনাল্ড ট্রাম্পের জেনে রাখা উচিত আমরা যুদ্ধ করতেও প্রস্তুত।'
 

 

POST A COMMENT
Advertisement