রাফাল যুদ্ধবিমানচুক্তি অনুযায়ী ৩৬টির শেষতম বিমানটিও দেশে পৌঁছল। ভারতীয় বিমান বাহিনীর (IAF) রাফাল যুদ্ধবিমান ফ্রান্স থেকে বৃহস্পতিবার ভারতে এল। ভারতীয় বিমান বাহিনী একটি টুইটে একথা জানিয়েছে।
ভারত ৩৬টি রাফাল বিমানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল। যারমধ্যে ৩৫টি আগেই সরবরাহ করেছিল ফ্রান্স। এবার বাকি বিমানটিও পাঠিয়েছে তারা। আগের বিমানগুলি আম্বালা, হরিয়ানা এবং হাসিমারায় রয়েছে। ২০২০ সালে জুলাই মাসে আগের বিমানগুলি এসেছিল।
FEET DRY!
— Indian Air Force (@IAF_MCC) December 15, 2022
'The Pack is Complete'
The last of the 36 IAF Rafales landed in India after a quick enroute sip from a UAE Air Force tanker.
Shukran jazeelan. @modgovae pic.twitter.com/5rkMikXQeS
রাফাল জেট কী?
রাফাল একটি ৪.৫ জেনারেশনের বিমান, যাতে দূরপাল্লার এয়ার থেকে এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইলের পাশাপাশি উন্নত রাডার এবং ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতা রয়েছে।
চীনের সঙ্গে দ্বন্দ্বের সময় ভারতীয় বিমান বাহিনীতে রাফাল অন্তর্ভুক্ত করা হয়েছিল। দেশে আসার একসপ্তাহের মধ্যেই রাফাল বিমান লাদাখে মোতায়েন করা হয়।
আরও পড়ুন- দিল্লিতে কিশোরীর মুখে ছোড়া অ্যাসিড কেনা হয় Flipkart-এ, চাঞ্চল্যকর তথ্য
২০১৬ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের দাসাউ অ্যাভিয়েশন থেকে ৫৯ হাজার কোটি টাকা দিয়ে ৩৬টি রাফাল জেট কেনার চুক্তি করেছিল ভারত। এর মধ্যে লাদাখে চীনের সঙ্গে সংঘাতের আবহে ভারতের হাতে আসে মোট ১১টি রাফাল যুদ্ধবিমান। প্রথম দফায় এসেছিল ৫টি, দ্বিতীয় দফায় ৩টি ও তৃতীয় দফায় ফের ৩টি রাফাল পায় ভারত।
প্রায় দু’দশক পর নতুন কোনও অত্যাধুনিক বিদেশি যুদ্ধবিমান হাতে পেল ভারতীয় বায়ুসেনা। ১৯৯৭ সালে ভারতীয় বায়ুসেনায় এসেছিল রাশিয়ার তৈরি সুখোই যুদ্ধবিমান। যুদ্ধে রাফাল বিমানকে গেম চেঞ্জার বলে মনে করছে বায়ুসেনা। ইতিমধ্যেই এই বিমানকে লাদাখের প্রতিকূল আবহাওয়ায় মহড়া দেওয়া হয়েছে। বিমানটি দশ টন মাল বহন করতে সক্ষম। মাটি থেকে সমুদ্র বা আকাশের কোনও লক্ষ্যবস্তুকে আঘাত হানার ক্ষেত্রে এই বিমানের জুড়ি মেলা ভার। আকাশে উড়তে উড়তেই জ্বালানি ভরে নিতেও দক্ষ রাফাল।
আরও পড়ুন-চিন সীমান্তে সুখোই-রাফালের দাপট, শক্তি প্রদর্শন বায়ুসেনার