ফোর্ট উইলিয়ামের পর আরও ২৪৬টি ক্যান্টনমেন্ট-রাস্তার নাম বদল; বড় উদ্যোগ Indian Army-র

ব্রিটিশ সময় তৈরি ২৪৬টি রাস্তা ও স্থপতির নাম বদল করল ভারতীয় সেনা। ভারতের সামরিক বীরদের সম্মান জানাতে তাঁদের নামে নামকরণ করেছে। তাঁদের নামে সেনানিবাস, ক্যান্টনমেন্ট, ব্রিটিশ আমলের রাস্তা  এবং ভবনের নাম পরিবর্তন করেছে। গতবছর কলকাতার ফোর্ট উইলিয়াম, দ্য জর্জ গেট, কিচেনার হাউসের নাম পরিবর্তিত হয়েছিল। 

Advertisement
ফোর্ট উইলিয়ামের পর আরও ২৪৬টি ক্যান্টনমেন্ট-রাস্তার নাম বদল; বড় উদ্যোগ Indian Army-রভারতীয় সেনাবাহিনীর প্রতীকী ছবি

ব্রিটিশ সময় তৈরি ২৪৬টি রাস্তা ও স্থপতির নাম বদল করল ভারতীয় সেনা। ভারতের সামরিক বীরদের সম্মান জানাতে তাঁদের নামে নামকরণ করেছে। তাঁদের নামে সেনানিবাস, ক্যান্টনমেন্ট, ব্রিটিশ আমলের রাস্তা  এবং ভবনের নাম পরিবর্তন করেছে। গতবছর কলকাতার ফোর্ট উইলিয়াম, দ্য জর্জ গেট, কিচেনার হাউসের নাম পরিবর্তিত হয়েছিল। 

নাম পরিবর্তনের তালিকায় রয়েছে ১২৪টি রাস্তা, ৭৭টি আবাসিক কলোনি, ২৭টি ভবন এবং সামরিক স্থপতি, পার্ক, প্রশিক্ষণ এলাকা, খেলার মাঠ, গেট এবং হেলিপ্যাড সহ ১৮টি অন্যান্য সম্পদ অন্তর্ভুক্ত রয়েছে। নতুন নামকরণগুলি বীরত্বপূর্ণ পুরষ্কার বিজয়ী, যুদ্ধের বীর এবং বিশিষ্ট সামরিক নেতাদের স্মরণে রাখা হয়েছে।

দিল্লি ক্যান্টনমেন্টের কিরবি প্লেসের নাম পরিবর্তন করে 'কেনুগুরুশে বিহার' রাখা হয়েছে, আর মল রোড এখন 'অরুণ ক্ষেত্রপাল মার্গ' নামে পরিচিত হবে। আম্বালা ক্যান্টনমেন্টের প্যাটারসন রোড কোয়ার্টার্সের নাম পরিবর্তন করে 'ধন সিং থাপা এনক্লেভ' রাখা হয়েছে। মথুরা ক্যান্টনমেন্টে, নিউ হর্ন লাইনের নাম পরিবর্তন করে 'বীর আব্দুল হামিদ লাইনস' করা হয়েছে। জয়পুর ক্যান্টনমেন্টে, কুইন্স লাইন রোডের নাম পরিবর্তন করে 'সুন্দর সিং মার্গ' করা হয়েছে।

বরেলি ক্যান্টনমেন্টের নিউ বার্ডউড লাইনের নামকরণ করা হয়েছে 'থিমাইয়া কলোনি'। অন্যদিকে মহো ক্যান্টনমেন্টে ম্যালকম লাইনের নামকরণ করা হয়েছে 'পিরু সিং লাইনস'। দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে, কলিন্স ব্লকের নামকরণ করা হয়েছে নুব্রা ব্লক এবং কিংসওয়ে ব্লকের নামকরণ করা হয়েছে 'কার্গিল ব্লক'।

রাঙ্গাপাহাড় মিলিটারি স্টেশনের স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে 'লশরাম জ্যোতিন সিং স্পোর্টস কমপ্লেক্স', যেখানে জাখামা মিলিটারি স্টেশনের স্পিয়ার লেক রোডের নামকরণ করা হয়েছে এখন হাংপান দাদা মার্গ।

২০২১ সালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিলেন। সেই মতোই বদল করা হল নাম। ২০২৪ সালেও এই পদক্ষেপ নেওয়া হয়। আগেই ভারতীয় সেনাবাহিনী কলকাতার ইস্টার্ন কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে 'বিজয় দুর্গ' করা হয়েছিল। ফোর্ট উইলিয়ামসের অন্দরে অবস্থিত জর্জ গেটের নাম পরিবর্তন করে 'শিবাজি দ্বার' করা হয়েছিল। কিচেনার হাউসের নাম বদলে ফিল্ড মার্শাল 'মানেকশ হাউস' করা হয়। ডালহৌসি ব্যারাকের নাম, নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ১৯৪০ সালে আটক করা হয়েছিল, সেই নাম পরিবর্তন করে নেতাজি ব্যারাক করা হয়। রাসেল ব্লকের নাম পরিবর্তন করে স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের নামে রাখা হয়।

Advertisement

POST A COMMENT
Advertisement