Heavy Snowfall In East Sikkim Today: সিকিমে ফের আচমকা তুষারপাতে আটকে বহু পর্যটক, ত্রাতা ভারতীয় সেনা

Heavy Snowfall In East Sikkim Today: মঙ্গলবার আচমকা তুষারপাতের জেরে হাড়কাঁপানো ঠান্ডায় পর্যটকদের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ময়দানে নামে ভারতীয় সেনার জওয়ানরা। সঙ্গে যোগ দেয় জিআরইএফ (GREF), সিকিম পুলিশ এবং স্থানীয় মানুষজন।

Advertisement
সিকিমে ফের আচমকা তুষারপাতে আটকে বহু পর্যটক, ত্রাতা ভারতীয় সেনাHeavy Snowfall In East Sikkim Today: সিকিমে ফের আচমকা তুষারপাতে আটকে বহু পর্যটক, ত্রাতা ভারতীয় সেনা

Heavy Snowfall In East Sikkim Today: পাহাড় যেমন সুন্দর, পাহাড়ের রূপ যে কোনও মুহূর্তে যে রুদ্ররূপ ধারণ করতে পারে, তা হাড়ে হাড়ে টের পেলেন পূর্ব সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকরা। জওহরলাল নেহরু (JN) রোডের মন্দাকিনী জলপ্রপাতের কাছে হঠাৎ শুরু হওয়া ভারী তুষারপাতে থমকে যায় জনজীবন। বরফে ঢাকা রাস্তায় দীর্ঘ যানজটে আটকা পড়েন কয়েকশো পর্যটক ও স্থানীয় বৃদ্ধ মানুষজন। তবে বিপদে পাহাড় যাঁদের ওপর ভরসা করে, সেই ভারতীয় সেনা ফের একবার প্রমাণ করল কেন তাঁরা ‘আসল হিরো’।

মঙ্গলবার আচমকা তুষারপাতের জেরে হাড়কাঁপানো ঠান্ডায় পর্যটকদের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ময়দানে নামে ভারতীয় সেনার জওয়ানরা। সঙ্গে যোগ দেয় জিআরইএফ (GREF), সিকিম পুলিশ এবং স্থানীয় মানুষজন। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। ঠান্ডায় জমে যাওয়া পর্যটক ও দুশ্চিন্তায় থাকা বৃদ্ধ স্থানীয়দের আশ্বস্ত করার পাশাপাশি যানজট কাটানোর কাজ শুরু হয়।

sikkim snowfall

যৌথ বাহিনীর তৎপরতায় প্রায় ৯০ থেকে ১০০টি আটকে পড়া গাড়িকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়। প্রতিকূল আবহাওয়ার তোয়াক্কা না করে সেনার এই দ্রুত পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আটকে পড়া পর্যটকরা। সেনার এই মানবিক মুখ এবং স্থানীয়দের সহযোগিতার মেলবন্ধনে আরও একটি বড় বিপর্যয় এড়ানো গেল হিমালয়ের কোলে।

 

POST A COMMENT
Advertisement