
ভারতীয় রেলকর্মীদের বোনাসের আপডেটউত্সবের মরশুম ভারতীয় রেলের কর্মীদের একটি বড় অংশের প্রাপ্তির সময়। ঠিক ধরেছেন, রেলকর্মীদের বোনাস। প্রতিবছর পুজো ও দীপাবলি রেলকর্মীদের একটি বড় অশ মোটা অঙ্কের বোনাস পান। প্রায় ১১ লক্ষ রেলকর্মী বোনাসের অপেক্ষায় রয়েছেন। এ বছর বিজয়া দশমী পড়েছে ২০ অক্টোবর। তাই বোনাস নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে অক্টোবরের প্রথম দিকেই। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারে তোড়জোড় শুরুও হয়ে গিয়েছে।
কত টাকা বোনাস পেতে পারেন রেলকর্মীরা?
গত বেশ কয়েক বছর ধরে উত্স বাবদ রেল কর্মীরা ৭৮ দিনের বোনাস পেয়ে আসছেন। তাই ২০২৬ সালেও ৭৮ দিনেরই বোনাস পেতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও পুরোটাই নির্ভর করছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের উপরে। রেলের বোনাস ঘোষণার কিছু দিনের মধ্যেই রেলকর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়।

৭৮ দিনের বোনাসের অঙ্কটি কীরকম?
অনেকেই ভাবেন, ৭৮ দিনের বোনাস মানে ৭৮ দিনের মাইনে পাওয়া যায়। আসলে ব্যাপারটা তা নয় বোনাসের অঙ্ক অন্য ভাবে কষা হয়। রেলের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস অনেক বছর ধরেই ৭৮ দিনের ফিক্সড। রেলকর্মীদের বোনাস হিসেব করা হয় মাসে সর্বোচ্চ ৭,০০০ টাকা বেতন ধরে। এই সীমা বহু বছর ধরে অপরিবর্তিত রয়েছে। ওই ৭,০০০ টাকাকে ভিত্তি করে ৭৮ দিনের বোনাস হিসেব করলে সর্বোচ্চ অঙ্ক দাঁড়ায় প্রায় ১৭,৯৫১ টাকা। এই সীমা সবার ক্ষেত্রেই একই। অর্থাৎ, একজন টেকনিশিয়ান হেল্পার এবং কয়েক গুণ বেশি বেতন পাওয়া একজন সিনিয়র লোকো পাইলট, দু’জনের ক্ষেত্রেই সর্বোচ্চ বোনাসের সীমা ১৭,৯৫১ টাকা। প্রকৃত বেতন যতই বেশি হোক, সেই অনুযায়ী বোনাসের অঙ্ক আর বাড়ে না।
রেলের কোন কর্মীরা বোনাস পান?
মূলত রেলে নন-গ্যাজেটেড কর্মীরাই উত্সবের বোনাস পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছেন, ট্র্যাক ম্যান, লোকো াইলট, গার্ড, স্টেশমাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, হেল্পার, পয়েন্টসম্যান ও অন্যান্য Group C ও Group D কর্মীরা।
এই বোনাসের সঙ্গে জড়িয়ে একাধিক পুরনো অভিযোগও। রেলকর্মীদের বিভিন্ন ইউনিয়ন ও ফেডারেশন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, ৭,০০০ টাকা বেতনের এই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হোক অথবা বাড়ানো হোক। তাঁদের যুক্তি, বছরের পর বছর এই সীমা একই জায়গায় আটকে থাকলেও কর্মীদের প্রকৃত বেতন বেড়েছে। রেলকর্মীদের বক্তব্য, উৎপাদনশীলতার ভিত্তিতে দেওয়া বোনাস হলে তা কর্মীদের প্রকৃত উপার্জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। বছরের পর বছর ধরে অপরিবর্তিত একটি পুরনো অঙ্ককে ভিত্তি করে বোনাস হিসেব করলে কর্মীরা তার প্রকৃত সুফল পান না। তাই এই বছর এই ৭ হাজার টাকার সীমা বাড়বে কিনা, সেদিকেও তাকিয়ে রয়েছেন রেলকর্মীরা।