ফাইল ছবি।প্রতিটি রেল স্টেশনেই থাকে নামের বোর্ড। ঠিক তাঁর নীচেই খুদে অক্ষরে লেখা থাকে কিছু সংখ্যা। অনেকের মনেই প্রশ্ন যাগে, ওই সংখ্যাগুলি কীসের জন্য লেখা থাকে? আসলে ওই সংখ্যাগুলো আর কিছুই না, স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে কত উঁচুতে রয়েছে তাই লেখা থাকে সেখানে। যেমন শিয়ালদা স্টেশনের ফলকে লেখা রয়েছে MSL:10.82 মিটার।
আসলে স্টেশনে যেই বোর্ডে স্টেশনের নাম লেখা থাকে তার নীচে ওই গাণিতিক সংখ্যা লেখা থাকে। তার অর্থ হলো এই স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উচুতে অবস্থান করছে।
দার্জিলিংয়ের ঘুম স্টেশনটি ভারতের সবচেয়ে উচ্চতায় অবস্থিত রেলওয়ে স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে ঘুম স্টেশনের উচ্চতা হলো ২ হাজার ২৫৮ মিটার অর্থাৎ ৭৪০৭ ফুট। আর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত দিঘা স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৮০ মিটার উচ্চতায় অবস্থিত।
M.S.L (মিন সি লেভেল) এই কথাটির অর্থ সমুদ্রপৃষ্ঠ থেকে সেই স্থানের উচ্চতা (station MSL)। আর বিশেষজ্ঞরা মনে করেন যে একটি জায়গার MSL-এর বিষয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যা একটি স্টেশন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কোন উচ্চতা থেকে কোন উচ্চতায় ট্রেন চলাচল করবে তার উপর রেল ইঞ্জিনের শক্তি বাড়ানো কমানো নির্ভর করে। বেশি উচ্চতায় চলাচল করার ক্ষেত্রে ইঞ্জিনের বাড়তি ক্ষমতার দরকার পরে।
ভারতের প্রাচীনতম রেলওয়ে স্টেশন বাংলার হাওড়ার MSL হলো ১২ মিটার (৩৯ ফুট)। আর ভারতের রাজধানী দিল্লির অন্যতম প্রধান রেল স্টেশন নিউ দিল্লির MSL হলো ২১৪.৪২ মিটার (৭০৩.৫ ফুট)। অতএব স্টেশনের নাম লেখা বোর্ডের নিচে এই লাল লেখা দিয়েই গণনা করা সম্ভব যে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উপরে রয়েছেন।
আরও পড়ুন-'কাঁচা তেঁতুল ও বাটা মশলা দিয়ে মাংস, টেরিফিক টেস্ট', অনুব্রতর সেরা রেসিপিগুলো জানুন