Iran Israel US War: তেল, শেয়ার থেকে সোনা-রুপো, ইরান-আমেরিকা যুদ্ধে ভারতের বাজার আগুন?

ইরান আক্রমণ করেছে আমেরিকা এবং ইজরায়েল। সেই দেশের ৩০টির বেশি জায়গায় আক্রমণ করা হয়েছে। এরপর আবার ইরান আমেরিকার ঘাঁটিতে শুরু করেছে হামলা। সেই সঙ্গে ইজরায়েলের উপরও আক্রমণ চালাচ্ছে। এছাড়া ইতিমধ্যেই কুয়েত, ইউএইউ, কাতার এবং বাহারিন লক্ষ্য করে মিসাইল ছুড়তে শুরু করেছে ইরান। অর্থাৎ পরিস্থিতি একবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সোনা-রুপো, তেল এবং শেয়ারবাজারে বড় প্রভাব পড়তে পারে। 

Advertisement
তেল, শেয়ার থেকে সোনা-রুপো, ইরান-আমেরিকা যুদ্ধে ভারতের বাজার আগুন?ইরান, ইজরায়েল, আমেরিকার যুদ্ধ
হাইলাইটস
  • ইরান আক্রমণ করেছে আমেরিকা এবং ইজরায়েল
  • সেই দেশের ৩০টির বেশি জায়গায় আক্রমণ করা হয়েছে
  • ইরান আমেরিকার ঘাঁটিতে শুরু করেছে হামলা

ইরান আক্রমণ করেছে আমেরিকা এবং ইজরায়েল। সেই দেশের ৩০টির বেশি জায়গায় আক্রমণ করা হয়েছে। এরপর আবার ইরান আমেরিকার ঘাঁটিতে শুরু করেছে হামলা। সেই সঙ্গে ইজরায়েলের উপরও আক্রমণ চালাচ্ছে। এছাড়া ইতিমধ্যেই কুয়েত, ইউএইউ, কাতার এবং বাহারিন লক্ষ্য করে মিসাইল ছুড়তে শুরু করেছে ইরান। অর্থাৎ পরিস্থিতি একবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। 

ইতিমধ্যেই ৭ থেকে ৮টি দেশ যুদ্ধ শুরু করে দিয়েছে। বর্তমানে আমেরিকার মধ্যপ্রাচ্যের সব ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে ইরান। পাশাপাশি লেবানন এবং হাউথিরাও ইরানের সমর্থনে যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইজরায়েলের দিকে হামলা চালাচ্ছে একাধিক দেশ। যার ফলে সারা বিশ্বেই একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। সকলেই হিসেব করছেন, ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই যুদ্ধ! কোন দিকে যেতে পারে পরিস্থিতি! 

তেলের দামে কী প্রভাব?
মার্কেট বিশেষজ্ঞদের মতে, ইতিমধ্যেই গোটা বিশ্বকে যুদ্ধের ভয় গ্রাস করেছে। আর সেই তালিকার বাইরে নেই ভারতও। যার ফলে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়ে যেতে পারে। সেই কারণে বৃদ্ধি পেতে পারে মুদ্রাস্ফিতি। আসলে ভারত সহ বিশ্বের একটা বড় সংখ্যক দেশ অপরিশোধিত তেল আমদানি করে হরমুজ প্রণালী থেকে। আর এই অঞ্চল যুদ্ধের জন্য বন্ধ থাকতে পারে বলে খবর। যার ফলে বেড়ে যেতে পারে অপরিশোধিত তেলের দাম। 

এই তো শুক্রবারই তেলের দাম ২.৭৮ % বৃদ্ধি পেয়েছে। প্রতি ব্যারেলে দাম গিয়ে দাঁড়িয়েছে ৬৭.০২ ডলার। আর সোমবার কমোডিটি মার্কেট খোলার আরও বাড়তে পারে দাম বলেই আশঙ্কা করা হচ্ছে।

স্টক মার্কেটে কী পরিস্থিতি?
আর এমন পরিস্থিতিতে স্টক মার্কেটে বিনিয়োগকারীরাও নিজেদের মতো অঙ্ক কষছেন। তাঁরা বুঝতে চাইছেন স্টক মার্কেটের উপর এর কী প্রভাব পড়বে। 

আসলে সোমবার ভারত সহ বিশ্বের সব শেয়ারবাজারেরই অবস্থা খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিনিয়োগকারীরা যত বেশি যুদ্ধকে ভয় পাবেন, ততই তলিয়ে যেতে পারে দাম। 

এই যেমন শুক্রবারই ৯৬১ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স। শতাংশের হিসেবে ১.১৭ শতাংশ। আর নিফটি ৩১৭ শতাংশ কমেছে। শতাংশের হিসেবে ১.২৫ শতাংশ। আর এটা আরও খারাপ দিকে যেতে পারে সোমবার। 

Advertisement

সোনা-রুপোর দামে কী হতে পারে? 
এই যুদ্ধের প্রভাব সোনা এবং রুপোর দামেও পড়তে পারে। এমনকী তামার দামেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মাথায় রাখতে হবে, বর্তমানে কমোডিটি মার্কেটে সোনার দাম রয়েছে ১,৬১,৯৭১ টাকা। আর রুপোর দাম রয়েছে ২,৭৪,৩৮৯ টাকা। এই দাম আরও বাড়তে পারে। সুতরাং চিন্তার কিছু নেই।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 

 

POST A COMMENT
Advertisement