Bargi Dam Cruise Accident Jabalpur: জব্বলপুরের ড্যামে ৩০ পর্যটক নিয়ে ডুবল জাহাজ, মৃত ৪; নিখোঁজ বহু

Bargi Dam Cruise Accident Jabalpur: মধ্যপ্রদেশের জব্বলপুরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বর্গী ড্যামে (Bargi Dam) এক ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারালেন ৪ জন পর্যটক। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নর্মদা নদীর ব্যাকওয়াটারে পর্যটক বোঝাই একটি আস্ত ক্রুজ তলিয়ে যাওয়ায় ছড়াল তীব্র চাঞ্চল্য।

Advertisement
জব্বলপুরের ড্যামে ৩০ পর্যটক নিয়ে ডুবল জাহাজ, মৃত ৪; নিখোঁজ বহুBargi Dam Accident Jabalpur: জব্বলপুরের বর্গী ড্যামে বড় দুর্ঘটনা; ৩০ পর্যটক নিয়ে ডুবল জাহাজ, মৃত ৪-নিখোঁজ বহু

Bargi Dam Cruise Accident Jabalpur: আনন্দভ্রমণ নিমেষের মধ্যে বদলে গেল হাহাকারে। মধ্যপ্রদেশের জব্বলপুরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বর্গী ড্যামে (Bargi Dam) এক ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারালেন ৪ জন পর্যটক। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নর্মদা নদীর ব্যাকওয়াটারে পর্যটক বোঝাই একটি আস্ত ক্রুজ তলিয়ে যাওয়ায় ছড়াল তীব্র চাঞ্চল্য। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে এসডিআরএফ (SDRF) এবং স্থানীয় প্রশাসন।

ঝড়ের কারণেই বিপত্তি
স্থানীয় সূত্রে খবর, যখন দুর্ঘটনাটি ঘটে তখন ক্রুজটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। নর্মদার গভীর জলরাশির বুক চিরে যখন ভ্রমণ চলছিল, তখনই হঠাৎ আবহাওয়া বিগড়ে যায়। প্রবল বেগে হাওয়া বইতে শুরু করায় জলের ঢেউয়ের উচ্চতা আচমকা বেড়ে যায়। টাল সামলাতে না পেরে ভারসাম্য হারিয়ে পর্যটক বোঝাই ক্রুজটি মাঝনদীতেই জলমগ্ন হয়ে পড়ে। চোখের পলকে ক্রুজটি উত্তাল ঢেউয়ের নিচে অদৃশ্য হয়ে যায়।

উদ্ধারকাজ শুরু
দুর্ঘটনা ঘটা মাত্রই স্থানীয় মৎস্যজীবী ও নাভিকরা প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এখনও পর্যন্ত ১৫ জনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে মর্মান্তিক ভাবে ৪টি নিথর দেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। বাকি নিখোঁজদের সন্ধানে ড্রোন ও বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতঙ্কিত পর্যটকরা
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঝড়ের গতিবেগ এতই বেশি ছিল যে ক্রুজ চালক নিজেকে সামলানোর কোনো সুযোগই পাননি। প্রকৃতির এই রুদ্ররূপ দেখে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বর্তমানে প্রশাসনের মূল লক্ষ্য নিখোঁজ পর্যটকদের দ্রুত খুঁজে বের করা। শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।

 

POST A COMMENT
Advertisement