Maulana Beaten by Mob: ছাত্রীকে ফুঁসলিয়ে বিয়ে করার অভিযোগ মৌলানার বিরুদ্ধে, আদালতের বাইরেই গণপিটুনি

Maulana Beaten by Mob: রাজস্থানে এক মুসলিম ধর্মগুরুকে আদালতের বাইরেই বেধড়ক মারধরের অভিযোগ। জানা গিয়েছে, অভিযুক্ত মৌলানা তিন সন্তানের বাবা, তা সত্ত্বেও এক ছাত্রীকে ফুঁসলিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

Advertisement
ছাত্রীকে ফুঁসলিয়ে বিয়ে করার অভিযোগ মৌলানার বিরুদ্ধে, আদালতের বাইরেই গণপিটুনি ছাত্রীকে ফুঁসলিয়ে বিয়ে করার অভিযোগ মৌলানার বিরুদ্ধে
হাইলাইটস
  • জয়পুরে আদালত চত্বরের বাইরে বেধড়ক মারধর করা হল এক মুসলিম ধর্মগুরুকে।
  • আদালতে হাজিরা দিতে আসা ওই ধর্মগুরুকে উত্তেজিত জনতা ঘিরে ধরে বেধড়ক লাথি ও ঘুষি মারতে শুরু করে।
  • পুলিশ আধিকারিকরা কোনও মতে ওই মৌলানাকে উদ্ধার করে আনতে সক্ষম হন।

জয়পুরে আদালত চত্বরের বাইরে বেধড়ক মারধর করা হল এক মুসলিম ধর্মগুরুকে। সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আদালতে হাজিরা দিতে আসা ওই ধর্মগুরুকে উত্তেজিত জনতা ঘিরে ধরে বেধড়ক লাথি ও ঘুষি মারতে শুরু করে। ঘটনায় আদালত চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে পুলিশ আধিকারিকরা কোনও মতে ওই মৌলানাকে উদ্ধার করে আনতে সক্ষম হন।

ঘটনাটি ঘটেছে  জয়সিংহপুরা খোর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করত অভিযুক্ত মৌলানা। সেখানেই ১৮ বছর বয়সী এক ছাত্রীকে ফুঁসলিয়ে করে বিয়ে করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তদন্তে উঠে এসেছে, ওই মৌলানা আগে থেকেই বিবাহিত। এমনকী তিন সন্তানের বাবাও। স্থানীয়দের দাবি, ওই মৌলানার স্বভাবই এমন। তিনি মাদ্রাসায় পড়ুয়া অন্যান্য মেয়েদেরও ফুঁসলাতেন বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসতেই অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রীর পরিবার।  তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। বিষয়টি চাউর হতেই স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার জয়সিংহপুরা খোর থানায় বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা প্রতিবাদ জানাতে জড়ো হন। ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে পুলিশ শান্তিভঙ্গের অভিযোগে মৌলানাকে গ্রেফতার করে।

প্রাথমিক রুটিনের পর অভিযুক্ত মৌলানাকে আদালতে তোলেন পুলিশ কর্মীরা। শুনানির পর কোর্ট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কিন্তু আদালত থেকে বেরোতেই আমজনতার হামলার মুখে পড়ে মৌলানা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন ব্যক্তি মনের সুখে অভিযুক্ত মৌলানাকে লাথি, ঘুষি, কিল মারছেন।

অবশ্য পুলিশ পরিস্থিতি সামলাতে দ্রুত পদক্ষেপ নেয়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর মৌলানাকে উদ্ধার করে পুলিশ। তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। মারধরের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

 

POST A COMMENT
Advertisement