Kishtwar SPO Murder: এবার কাশ্মীরে ২ পুলিশ SOG-র গুলিতে ঝাঁঝরা দেহ উদ্ধার, খোঁজ মিলছিল না, জঙ্গিরাই কিডন্যাপ করে মারল?

বুধবারই কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলার ঘটনা সামনে আসে। সিআরপিএফের নাকা চৌকিতে হামলা চালায় দুই জঙ্গি। এই ঘটনা ৩ জওয়ান জখম হয়েছেন। একই দিনে কিস্তওয়ারে নিখোঁজ হন দুই SPO আধিকারিক। সেই দুই বিশেষ পুলিশ কর্মকর্তার দেহ বৃহস্পতিবার উদ্ধার হল। দাচ্ছান এলাকা থেকে দেহ দুটি উদ্ধার করা হয়েছে। এই অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জঙ্গিদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে উপত্যকায়। দুই এসপিওর দেহর পাশে তাদের অস্ত্রও মেলেনি।

Advertisement
 এবার কাশ্মীরে ২ পুলিশ SOG-র গুলিতে ঝাঁঝরা দেহ উদ্ধার, খোঁজ মিলছিল না, জঙ্গিরাই কিডন্যাপ করে মারল?পুলিশ আধিকারিকদের পাশে নেই তাঁদের অস্ত্রও

বুধবারই কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলার ঘটনা সামনে আসে।  সিআরপিএফের নাকা চৌকিতে হামলা চালায় দুই জঙ্গি। এই ঘটনা ৩ জওয়ান জখম হয়েছেন। একই দিনে কিস্তওয়ারে নিখোঁজ হন দুই SPO আধিকারিক। সেই দুই  বিশেষ পুলিশ কর্মকর্তার দেহ বৃহস্পতিবার উদ্ধার হল।  দাচ্ছান এলাকা থেকে দেহ দুটি উদ্ধার করা হয়েছে। এই অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জঙ্গিদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু  হয়েছে উপত্যকায়।  দুই এসপিওর দেহর পাশে তাদের অস্ত্রও উদ্ধার হয়নি।

ইতিমধ্যেই কিস্তওয়ার জেলার  দুর্গম ও ঘন জঙ্গলাকীর্ণ এলাকাগুলোতে তল্লাশি ও ঘেরাও অভিযান জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) এবং কেন্দ্রীয় বাহিনীর দলগুলো এই অভিযানে কাজ করছে। জানা যাচ্ছে, বুধবার কিস্তওয়ার জেলার দাচ্ছান এলাকার উঁচু পার্বত্য ও বনভূমি এলাকা  থেকে দুই পুলিশ আধিকারিক নিখোঁজ হয়ে যান। তাঁদের খুঁজে বের করতে  ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়। কর্তৃপক্ষ বনভূমি এবং দুর্গম পাহাড়ি পথে অনুসন্ধানের জন্য স্নিফার ডগ-সহ  বিশেষ দল মোতায়েন করে তদন্তের পরিধি বাড়ায়।

পুলিশ আধিকারিকদের শরীরে একাধিক গুলির চিহ্ন
কিস্তওয়ারে অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। বৃহস্পতিবার তল্লাশির সময় দাচ্ছানের জঙ্গল থেকে দুই বিশেষ পুলিশ কর্মকর্তার (SPO) দেহ উদ্ধার করা হয়। সূত্র জানায়, যেখান থেকে তারা নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে  দেহগুলো পাওয়া গেছে। উভয় SPO-র শরীরেই একাধিক গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

 বুধবার থেকে নিখোঁজ ছিলেন
দাচ্ছানের কিয়ার গ্রামে স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপে কর্মরত বাবি চাঁদ এবং রশপাল কুমার বুধবার নিখোঁজ হন। বাবি চাঁদের বয়স ছিল ৫৭ এবং রশপালের বয়স ছিল ৪৫। রিপোর্ট অনুসারে, তাঁরা দুজন তাদের ক্যাম্প থেকে ধরনা-মারওয়াহ-এর একটি সেনা ফাঁড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন। সেই সময় তাঁদের মোবাইল ফোনগুলো নাগালের বাইরে ছিল এবং পরে সেগুলো বন্ধ পাওয়া যায়।  উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের  কিস্তওয়ার সন্ত্রাসবিরোধী অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানকার ধারাবাহিক সন্ত্রাসবিরোধী অভিযানের ফলে অসংখ্য সক্রিয় জঙ্গিকে নির্মূল করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে সন্ত্রাস-সম্পর্কিত ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন, যার মধ্যে চারজন জঙ্গি এবং একজন সেনাসদস্য।

Advertisement

POST A COMMENT
Advertisement