বিয়ের দিনই ২ বোনের দেহ উদ্ধার, ময়নাতদন্ত না করেই দাহ করার চেষ্টা পরিবারের

মাত্র কয়েক ঘণ্টা পর বিয়ের পিঁড়িতে বসতেন দুই বোন। একসঙ্গেই বিয়ের আয়োজন করা হয়েছিল তাঁদের। তবে শুভ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আত্মঘাতী তাঁরা। দুই জনের মৃত্যু বিষক্রিয়ার জেরে হয়েছে।

Advertisement
বিয়ের দিনই ২ বোনের দেহ উদ্ধার, ময়নাতদন্ত না করেই দাহ করার চেষ্টা পরিবারের দুই বোনের দেহ উদ্ধার
হাইলাইটস
  • মাত্র কয়েক ঘণ্টা পর বিয়ের পিঁড়িতে বসতেন দুই বোন
  • একসঙ্গেই বিয়ের আয়োজন করা হয়েছিল তাঁদের

মাত্র কয়েক ঘণ্টা পর বিয়ের পিঁড়িতে বসতেন দুই বোন। একসঙ্গেই বিয়ের আয়োজন করা হয়েছিল তাঁদের। তবে শুভ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আত্মঘাতী তাঁরা। দুই জনের মৃত্যু বিষক্রিয়ার জেরে হয়েছে। এক আত্মীয় তাঁদের প্ররোচনা দিয়েছিল বলে অভিযোগ। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। 

নিহতদের নাম শোভা (২৫) ও বিমলা (২৫)। দুজনেই স্কুলে শিক্ষকতা করতেন। তাঁদের বাড়িতে সেভাবে কোনও অশান্তি হত না বলে দাবি স্থানীয়দের। সন্তানদের ভালোবাসতেন বাবা দীপ সিং। 

পুলিশ জানিয়েছে, শনিবার ভোর রাতে দুই বোন বিষ খান। অসুস্থ অবস্থাতে তাঁদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান তাঁরা। 

খবর পাওয়া মাত্রই পুলিশ আসে ঘটনাস্থলে। অভিযোগ, দেহের ময়নাতদন্ত না করেই দাহ করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে পুলিশকর্তারা দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান। 

একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিষের জেরে দুজনের মৃত্যু হয়েছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরই সব তথ্য সামনে আনা সম্ভব। 

এদিকে জোড়া মৃত্যুর জন্য বাবা দীপ সিংয়ের ভাইদের দায়ি করেছেন শোভা এবং বিমলার মামা যশবন্ত সিং। তাঁর দাবি, কোনও কারণে দুই বোনের উপর চাপ দিচ্ছিলেন দীপের ভাইয়েরা। তাই দুজনে বাধ্য হয়ে এই পথ বেছে নেয়। 

এডিসিপি (পশ্চিম) রোশন মিনা জানান, গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। মধ্যরাতের দিকে, উভয় কনেই ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে হঠাৎ তাঁদের স্বাস্থ্যের অবনতি ঘটে। পরিবারের সদস্যরা তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। তাদের মৃত ঘোষণা করা হয়। 

ওই পুলিশকর্তা আরও জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। যে অভিযোগগুলো উঠেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। 

POST A COMMENT
Advertisement