Kamakhya Express: কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত আলিপুরদুয়ারের যুবক, শোকের ছায়া

রবিবার সকালে ওড়িশায় লাইনচ্যুত হল কামাখ্যা এক্সপ্রেস। রবিবার কটকের চৌদ্বারে নিরগুন্ডি স্টেশনের কাছে এসএমভিটি বেঙ্গালুরু-কামাখ্যা এসি সুপার ফাস্ট এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার পরপরই সমস্ত যাত্রীকে তাঁদের ব্যাগ নিয়ে ট্রেন থেকে নামতে দেখা গিয়েছে।

Advertisement
কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত আলিপুরদুয়ারের যুবক, শোকের ছায়াকামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত আলিপুরদুয়ারের যুবক, শোকের ছায়া

মাকে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন বেঙ্গালুরু। সেখান থেকে চিকিৎসা করিয়ে ফিরছিলেন কামাখ্যা এক্সপ্রেস। রবিবার সকালে ওড়িশায় লাইনচ্যুত হয় ট্রেনটির কয়েকটি বগি। বড়সড় দুর্ঘটনা নয়। তা সত্ত্বেও জখম হয়েছেন কয়েকজন। মৃত্যু হয়েছে মাত্র একজনের। সেই একজন এ রাজ্যেরই যুবক। কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আলিপুরদুয়ারের যুবকের।

রেল সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম শুভঙ্কর রায় (২২)। আলিপুরদুয়ার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মা চিত্রা রায় হার্টের রোগী। তাঁকে চিকিৎসা করাতে বেঙ্গালুরু গিয়েছিলেন শুভঙ্কর। কিন্তু রবিবার সকালে কটকে কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত (Kamakhya Express Derails) হওয়ার ঘটনায় একমাত্র নিহত তিনি। যদিও তাঁর মায়ের কিছুই হয়নি। এলাকায় তার মৃত্যুর খবর এসে পৌঁছনোর সঙ্গ সঙ্গেই শোকের ছায়া নেমে আসে। তাঁদের বাড়িতে যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।

রবিবার সকালে ওড়িশায় লাইনচ্যুত হল কামাখ্যা এক্সপ্রেস। রবিবার কটকের চৌদ্বারে নিরগুন্ডি স্টেশনের কাছে এসএমভিটি বেঙ্গালুরু-কামাখ্যা এসি সুপার ফাস্ট এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার পরপরই সমস্ত যাত্রীকে তাঁদের ব্যাগ নিয়ে ট্রেন থেকে নামতে দেখা গিয়েছে। এখনও পর্যন্ত ১ জনের মৃতু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮ জন। রেলের তরফে বেশ কয়েকটি স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। 

হেল্পলাইন নম্বর

ভুবনেশ্বর-৮৪৫৫৮৮৫৯৯৯

  • কটক - ৮৯৯১১২৪২৩৮
  • খুরদা রোড-০৬৭৪২৪৯২২৪৫
  • ভদ্রক-৯৪৩৭৪৪৩৪৬৯
  • জাজপুর কেওনঝার রোড-৯১২৪৬৩৯৫৫৮

 

পূর্ব রেলের আসানসোল ডিভিশন এবং মালদা ডিভিশনের আসানসোল, দুর্গাপুর এবং মালদা টাউন স্টেশনে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যাত্রী এবং তাঁদের পরিবার সহায়তার জন্য এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন।

নিম্নলিখিত হেল্পলাইন নম্বরগুলি চালু

  • ➤ আসানসোল স্টেশন: ৯৬৪১৯২৩৮৯১
  • ➤ দুর্গাপুর স্টেশন: ৯০৪৬২৩৯২২৩
  • ➤ মালদা টাউন স্টেশন: ০৩৫১২২৮৩৪৪৪

POST A COMMENT
Advertisement