কেন্দ্রের নির্দেশ মানবেন না কংগ্রেসের শিবকুমার, কর্ণাটকে 'বন্দে মাতরম'-এর ২ স্তবক গাওয়ার সিদ্ধান্ত

এদিকে কংগ্রেসের ‘বন্দে মাতরম’ নিয়ে সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিজেপি। তাদের অভিযোগ, কংগ্রেস জাতীয় সংগীতকে অপমান করছে এবং ভোটব্যাঙ্কের রাজনীতি করছে।

Advertisement
কেন্দ্রের নির্দেশ মানবেন না কংগ্রেসের শিবকুমার, কর্ণাটকে 'বন্দে মাতরম'-এর ২ স্তবক গাওয়ার সিদ্ধান্ত   শিবকুমার ও রাহুল গান্ধী
হাইলাইটস
  • বিজেপি-কে আক্রমণ করে শিবকুমার আরও জানান, ভারত বিভিন্ন সম্প্রদায়ের দেশ
  • বিজেপি তোষণের রাজনীতি করছে

সরকারি ও জাতীয় অনুষ্ঠানে 'বন্দে মাতরম'-এর শুধুমাত্র প্রথম দুটি স্তবকই গাওয়া হবে। জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি স্পষ্ট করেন, তাঁর সরকার কংগ্রেসের সিদ্ধান্তই মেনে চলবে। দলের অবস্থানই তাঁর সরকারের অবস্থান। 

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্ণাটকে 'বন্দে মাতরম'-এর ছয়টি স্তবকই গাওয়া হয়েছিল। সেই প্রসঙ্গে শিবকুমার বলেন, বিষয়টি তাঁর অজান্তেই হয়েছে। ভবিষ্যতে সরকারি অনুষ্ঠানে শুধুমাত্র প্রথম দুটি স্তবকই গাওয়া হবে। 

কর্ণাটকে আয়োজিত ইন্ডিয়া টুডে রাউন্ডটেবিলে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে শিবকুমার বলেন, 'আমি আমার দলের আদর্শে বিশ্বাস করি। দল যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই আমাদের অবস্থান। আমার অজান্তে অথবা রাজভবনে হয়তো এমনটা হয়েছে। কিন্তু ভবিষ্যতে কোনও সরকারি অনুষ্ঠানে আমরা সিদ্ধান্ত অনুযায়ী দুটি স্তবকই গাইব।' 

গত সপ্তাহেই কংগ্রেস ওয়ার্কিং কমিটি (CWC) সিদ্ধান্ত নেয়, ১৯৩৭ সালের সিদ্ধান্ত অনুযায়ী, জনসমাবেশ ও জাতীয় অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর প্রথম দুটি স্তবকই গাওয়া উচিত। নতুন ‘বন্দে মাতরম বিল’-এ জাতীয় সংগীতের মতো ‘বন্দে মাতরম’-এর সব স্তবক গাওয়ার কথা বলা হয়েছে। এরপরই কংগ্রেস ও বিজেপির মধ্যে এই গান নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।

বিজেপি-কে আক্রমণ করে শিবকুমার আরও জানান, 'ভারত বিভিন্ন সম্প্রদায়ের দেশ। বিজেপি তোষণের রাজনীতি করছে। আমরা সমাজের প্রতিটি অংশকে সঙ্গে নিয়ে চলায় বিশ্বাস করি। আমাদের আদর্শ এটাই।' 

এদিকে কংগ্রেসের ‘বন্দে মাতরম’ নিয়ে সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিজেপি। তাদের অভিযোগ, কংগ্রেস জাতীয় সংগীতকে অপমান করছে এবং ভোটব্যাঙ্কের রাজনীতি করছে।

কেন ছয় স্তবক গাওয়ার পক্ষে নয়? তা নিয়ে কংগ্রেসের যুক্তি, ‘বন্দে মাতরম’-এর পরের স্তবকগুলিতে দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর মতো হিন্দু দেবদেবীর উল্লেখ রয়েছে। ফলে অন্য সম্প্রদায়ের মানুষের কাছে সেই অংশগুলি আপত্তিকর হতে পারে। 
 

POST A COMMENT
Advertisement