Wedding makeup: মেকআপ করিয়ে মুখ পুড়ল কনের, বিয়ে ভেঙে দিল বর

মেকআপ করার পর বিপত্তির জেরে বিয়ে ভেঙে গেল এক মহিলার। মেকআপ (MakeUp) শিল্পী এমন কাণ্ড ঘটান যে কনের মুখ কার্যত পুড়ে যায়। ফুলে যায় গাল। তা দেখে বিয়েই ভেঙে দিলেন পাত্র (Groom)। বিয়ের আগে মেকওভার করতে গিয়েছিলেন ওই মহিলা। প্রক্রিয়া চলাকালীন, তার মুখ কালো হয়ে যায়। তার অবস্থা দেখে বর বিয়ে বাতিল করে দেন।

Advertisement
মেকআপ করিয়ে মুখ পুড়ল কনের, বিয়ে ভেঙে দিল বরওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাইলাইটস
  • মেকআপ করার পর বিপত্তির জেরে বিয়ে ভেঙে গেল এক মহিলার।
  • মেকআপ (MakeUp) শিল্পী এমন কাণ্ড ঘটান যে কনের মুখ কার্যত পুড়ে যায়।

মেকআপ করার পর বিপত্তির জেরে বিয়ে ভেঙে গেল এক মহিলার। মেকআপ (MakeUp) শিল্পী এমন কাণ্ড ঘটান যে কনের মুখ কার্যত পুড়ে যায়। ফুলে যায় গাল। তা দেখে বিয়েই ভেঙে দিলেন পাত্র (Groom)। বিয়ের আগে মেকওভার করতে গিয়েছিলেন ওই মহিলা। প্রক্রিয়া চলাকালীন, তার মুখ কালো হয়ে যায়। তার অবস্থা দেখে বর বিয়ে বাতিল করে দেন।

ঘটনাটি কর্ণাটকের হাসান জেলার আরাসিকেরে গ্রামের। মহিলাটিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার পরিবার বিউটি পার্লারের মালিক গঙ্গার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পার্লারের মালিকের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন-'বিদেশ থেকে আমাদের নিজেদের লোকেরাই টার্গেট করছে', চিনের প্রশংসা করায় রাহুলকে নিশানা হিমন্তের

জানা গিয়েছে, পাত্রীর মুখে মেকআপ সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা করতে গিয়েই বিপত্তি বেঁধেছে। প্রথমে তাঁর মুখে ফাউন্ডেশন লাগানো হয়। তারপর বাষ্পের ভাপ দেওয়া হয় মুখে। এতেই চাপড়া পুড়ে যায়। বীভৎসভাবে ফুলে যায় মুখ।

ঘটনা জানাজানি হতেই পাত্রের বাড়ির লোক স্পষ্ট জানিয়ে দেয়, ওই মেয়ের সঙ্গে তাদের ছেলের বিয়ে দেওয়া হবে না। আগেই তাঁদের রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। সেই অনুষ্ঠানের ছবিও সোশ্যাল মিডিয়ায় এসেছে। শুক্রবার ছিল সামাজিক বিয়ের অনুষ্ঠান। কিন্তু তার মধ্যেই বাধল বিপত্তি।


 

POST A COMMENT
Advertisement