Kolkata Man Pak Spy: পাকিস্তানিকে বিয়ে, কলকাতার বাসিন্দা 'পাক চর'কে পাকড়াও করল NIA

ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ইউএপি আইনে বিভিন্ন ধারায় অভিযুক্ত ওই ব্যক্তি এক পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছিল। জাফরের সন্তানরাও পাকিস্তানের নাগরিক।

Advertisement
পাকিস্তানিকে বিয়ে, কলকাতার বাসিন্দা 'পাক চর'কে পাকড়াও করল NIA
হাইলাইটস
  • জাফর কলকাতার বাসিন্দা।
  • এক পাকিস্তানি নাগরিককে বিয়ে।

কলকাতা থেকে এক পাক চরকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। ধৃত জাফর রিয়াজ ওরফে রিজভি কলকাতার বাসিন্দা। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে দেশের নিরাপত্তা সংক্রান্ত অত্যন্ত গোপনীয় তথ্য পাচারের অভিযোগ তাঁর বিরুদ্ধে।

জাফর কলকাতার বাসিন্দা। গ্রেফতারির আগে তার বিরুদ্ধে একটি লুক আউট সার্কুলার জারি করা হয়েছিল। তাকে 'ঘোষিত অপরাধী' হিসেবে ঘোষণা করার প্রক্রিয়াও চলছিল। ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ইউএপি আইনে বিভিন্ন ধারায় অভিযুক্ত ওই ব্যক্তি এক পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছিল। জাফরের সন্তানরাও পাকিস্তানের নাগরিক।

এনআইএ-র তদন্তে জানা গিয়েছে, জাফর এর আগেও ভারতীয় দণ্ডবিধি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে একটি চরবৃত্তির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল। ২০০৫ সাল থেকে সে ক্রমাগত ভারত ও পাকিস্তানের মধ্যে যাতায়াত করছিল। এই ধরনেরই একটি সফরের সময় পাকিস্তানি গোয়েন্দা অফিসাররা তার সঙ্গে যোগাযোগ করে। আর্থিক প্রলোভন ও পাকিস্তানি নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভারতে চরবৃত্তি করার জন্য রাজি করায়। 

অন্যান্য চর ও সন্ত্রাসবাদী চক্রের কাজ ভারতে সহজ করার জন্য অভিযুক্ত এক পাকিস্তানি গোয়েন্দা অফিসারকে ভারতের মোবাইল নম্বরের ওটিপি দিয়েছিল। ওই অফিসার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছিল সেই ওটিপি দিয়ে। এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করে মামলার অন্যতম অভিযুক্ত মোতিরাম জাটের সঙ্গে গোপনে যোগাযোগ রাখত পাক গোয়েন্দা সংস্থা। এই মোতিরাম জাটও ওই পাকিস্তানি গোয়েন্দা অফিসারের কাছে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচারের কাজে লিপ্ত ছিল।

এই চরবৃত্তি চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজ চলছে।  নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্রের পর্দাফাঁস করতে এনআইএ তদন্ত জারি।

POST A COMMENT
Advertisement