Kulgam Terror Attack: বাইকে এসে এলোপাথাড়ি গুলি, ঠিক কীভাবে কাশ্মীরে CRPF জওয়ানদের উপর জঙ্গি হামলা? জানুন

Kulgam Attack: ভাইফোঁটার দিন রক্তাক্ত ভূ-স্বর্গ। বুধবার কুলগামে CRPF-এর উপরে হামলা চালাল জঙ্গিরা। ঠিক কীভাবে হামলার ঘটনা ঘটল? জেনে নিন

Advertisement
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, ঠিক কীভাবে কাশ্মীরে CRPF জওয়ানদের উপর জঙ্গি হামলা? জানুনকুলগামে CRPF-এর উপরে ঠিক কীভাবে অ্যাটাক করল জঙ্গিরা?
হাইলাইটস
  • ১১ নভেম্বর ২০২৬, ভাইফোঁটা উদযাপন করছে গোটা দেশ।
  • এরইমধ্যে জম্মু ও কাশ্মীরের কুলগামে আবারও CRPF বাহিনীর উপর হামলার ঘটনা।
  • বুধবার দুপুর ২টো ১৫ নাগাদ এই হামলার ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ৩ জন জওয়ান।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিন পুলওয়ামায় CRPF-এর কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ২০১৯-এর সেই ঘটনায় শহিদ হয়েছিলেন ৪০ জন জওয়ান। ফের একবার দেশে উৎসবের আমেজ। আজ, ১১ নভেম্বর ২০২৬, ভাইফোঁটা উদযাপন করছে গোটা দেশ। এরইমধ্যে জম্মু ও কাশ্মীরের কুলগামে আবারও CRPF বাহিনীর উপর হামলার ঘটনা। বুধবার দুপুর ২টো ১৫ নাগাদ এই হামলার ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ৩ জন জওয়ান।

ঠিক কীভাবে হামলা হল?

বুধবারের এই হামলা হয়েছে কুলগামের CRPF-এর একটি চেকপয়েন্টে। এই চেকপয়েন্টটি ন্যাশনাল হাইওয়ে থেকে প্রায় ৪ কিমি দূরে অবস্থিত। একটি বাইকে করে কমপক্ষে ২ জন জঙ্গি চেকপয়েন্টের কাছাকাছি গিয়ে, বাইক থেকেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় CRPF বাহিনীও। তবে তা সত্ত্বেও বাইকে চেপেই জঙ্গিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

CRPF সূত্রে খবর, এই হামলার ঘটনায় ৩ জন জওয়ান জখম হয়েছেন। এদের মধ্যে রয়েছেন হেড কনস্টেবল সোমবীর সিং এবং কনস্টেবল রাকেশ দাস ও সন্তোষ চন্দ্রু। জানা গিয়েছে, ৩ জনের মধ্যে দুজনের আঘাত সামান্য। অন্যদিকে তৃতীয় জওয়ানের অবস্থা কিছুটা গুরুতর। ৩ জনেরই বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে।

ঘটনার পরেই হামলাকারী জঙ্গিদের খুঁজতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে CRPF। গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী। অনুমান করা হচ্ছে, এতদ্রুত ওই এলাকা ছেড়ে পালাতে পারেনি হামলাকারীরা।

পুলওয়ামায় করা হয়েছিল মারুতির ব্যবহার

পুলওয়ামায় CRPF-এর হামলার সময় মারুতি ইকো ব্যবহার করেছিল জঙ্গিরা। আত্মঘাতী বোমা হামলায় বিস্ফোরক বোঝাই করে একটি মারুতি গাড়িকে দিয়ে সরাসরি ধাক্কা দেওয়া হয়েছিল CRPF-এর কনভয়ে। সেই ভয়াবহ ঘটনায় দেশজুড়ে সাড়া পড়ে গিয়েছিল। পরবর্তীতে হামলার ১২ দিন পর, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা LoC পেরিয়ে পাকিস্তানের বালাকোটে জইশ ঘাঁটিতে হামলা চালিয়ে একাধিক প্রশিক্ষণ শিবির ধ্বংস করে।

 

Advertisement

POST A COMMENT
Advertisement