LeT Commander Lateef Bhat Killed: কাশ্মীরে খতম লস্কর জঙ্গি লতিফ ভাট, মসজিদ থেকে বেরতেই গুলিতে ঝাঁঝরা

খতম লস্কর কমান্ডার লতিফ ভাট। কুলগামে CRPF ঘাঁটি লক্ষ্য করে হামলার মাস্টারমাইন্ডকে বুধবার সকালে মসজিদের ভিতর কোণঠাসা করে ফেলে সেনা। এরপর তাকে ভিডিও কলে সারেন্ডার করার অনুরোধও জানানো হয়। কিন্তু সে প্রত্যাখ্যান করে। মসজিদ থেকে বেরতেই গুলিতে ঝাঁঝরা করা হয়।

Advertisement
কাশ্মীরে খতম লস্কর জঙ্গি লতিফ ভাট, মসজিদ থেকে বেরতেই গুলিতে ঝাঁঝরালতিফ ভাট
হাইলাইটস
  • খতম লস্কর কমান্ডার লতিফ ভাট
  • কুলগামে CRPF ঘাঁটি হামলার মাস্টারমাইন্ড ছিল
  • মসজিদ থেকে বেরতেই গুলিতে ঝাঁঝরা

খতম লস্কর কমান্ডার লতিফ ভাট। কুলগামে CRPF ঘাঁটি লক্ষ্য করে হামলার মাস্টারমাইন্ডকে বুধবার সকালে মসজিদের ভিতর কোণঠাসা করে ফেলে সেনা। এরপর তাকে ভিডিও কলে সারেন্ডার করার অনুরোধও জানানো হয়। কিন্তু সে প্রত্যাখ্যান করে। জানায়, 'আল্লাহ সে মুলাকাত করনা হ্যায়।' মসজিদের কোনও ক্ষতি না করে তাকে জীবিত অবস্থায় পাকড়াও করার চেষ্টাও চালানো হয়েছিল প্রথমে। যদিও অবশেষে তাকে মসজিদের পিছনেই গুলিতে খতম করল সেনা। 

কী ভাবে খতম লস্কর কমান্ডার? 
জানা গিয়েছে, মসজিদ থেকে লস্কর কমান্ডারকে বের করার জন্য একটি ফাঁদ পাতে নিরাপত্তাবাহিনী। প্রথমে একটি টিয়ার গ্যাস ফাটানো হয়। ধোঁয়া সহ্য করতে না পেরে মসজিদের পিছন দিয়ে বাইরে বেরিয়ে আসে লতিফ। পালানোর চেষ্টা করতেই তাকে গুলি করে খতম করা হয়। মসজিদের বাইরে পড়ে থাকা তার মৃতদেহের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। 

ঘটনার পরই এক্স হ্যান্ডলে পোস্ট করে জওয়ানদের অভিনন্দন জানান CRPF প্রধান জিপি সিং। তিনি লেখেন, 'অভিনন্দন ছেলেরা। কোনও কোনও খাবারের পদ ঠান্ডাই ভাল লাগে, এমনকী এই ঠান্ডা ওয়েদারেও।'

পুলিশের দাবি, ২০২৫ সালের ১৮ নভেম্বর লস্কর-ই-তৈবায় (LeT) যোগ দিয়েছিল লতিফ ভাট। সে নিজেই উগ্রপন্থায় গভীরভাবে প্রভাবিত হয়েছিল। সীমান্তের ওপার থেকে শান্তি, পর্যটন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করার নির্দেশও পেয়েছিল সে।

এ দিন বারবার আত্মসমর্পণের আবেদন জানানো হলেও তাতে কর্ণপাত করেনি লতিফ। কুলগামের SSP আনায়ত আলি দীর্ঘক্ষণ ভিডিও কলের মাধ্যমে তাকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করেন। অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করলে তার জীবন রক্ষা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

অভিযানের বিবরণ অনুযায়ী, 9 RR কমান্ডিং অফিসারও বারবার লতিফকে আত্মসমর্পণের আবেদন জানান। ভিডিও কলে ওই জঙ্গি বলে, 'আল্লাহ ছাড়া আমার সঙ্গে আর কেউ নেই।' আত্মসমর্পণ করে প্রাণে বাঁচার জন্য সেটাই ছিল তার শেষ সুযোগ।

জানা গিয়েছে, মসজিদে ঢোকার পর রাত প্রায় ২টো ৪৫ মিনিট নাগাদ গুলি চালায় লতিফ। তার আত্মসমর্পণ করতে অস্বীকার করার পরেই লুকিয়ে থাকা জায়গা থেকে তাকে বের করে আনতে অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। তাকে বাইরে বের করে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। যে মসজিদে সে লুকিয়ে ছিল, সেখানেও কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে খবর।
এরপর মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতেই গুলি করে হত্যা করা হয় লতিফকে। 

Advertisement

বুধবার দিনের শুরুতে মসজিদ সংলগ্ন এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। ধর্মীয় উপাসনাস্থলের যাতে কোনও ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে সর্বোচ্চ সংযম বজায় রাখছিলেন নিরাপত্তাকর্মীরা। মসজিদের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কম রাখাই বাহিনীর অগ্রাধিকার বলে জানিয়েছিলেন SSP আনায়ত আলি।
বলেছিলেন, 'সময় এবং দিনের আলো আমাদের হাতে রয়েছে।'

এর ঠিক একদিন আগেই প্রকাশ্যে এসেছিল CCTV ফুটেজ। সেখানে নিহত জঙ্গি উমর নিসার দারের সঙ্গে লতিফ ভাটকে কুলগামের একাধিক জায়গায় ঘোরাফেরা করতে দেখা যায়। মীর বাজার, আখরান, হাবলিশ এবং কিলাম-সহ বিভিন্ন এলাকায় সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করতে এবং নিরাপত্তাবাহিনীর উপর হামলার পরিকল্পনা করতে তারা নজরদারি চালিয়েছিল বলে দাবি।

নিরাপত্তা সংস্থাগুলির দাবি, CRPF চেকপোস্টে হামলার একদিন আগে দুই জঙ্গির গতিবিধি ধরা পড়েছিল ওই CCTV ফুটেজে। হামলা চালানোর পর তাদের পালিয়ে যাওয়ার ছবিও ক্যামেরায় ধরা পড়ে।

POST A COMMENT
Advertisement