Train Accident: আবার রেল দুর্ঘটনা, বিকট শব্দ, ছিটকে গেল একাধিক বগি-দাউদাউ করে আগুন, ভয়াবহ VIDEO

Chennai Train Accident: স্থানীয় প্রশাসন জানাচ্ছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে জোর কদমে। যাত্রীদের বাইরে বের করা আনা হচ্ছে। মালগাড়িটি দাঁড়িয়েছিল। দুর্ঘটনার আগে যাত্রীরা ট্রেনে একটি প্রচণ্ড ধাক্কা অনুভব করেন এবং এটি লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়।

Advertisement
আবার রেল দুর্ঘটনা, বিকট শব্দ, ছিটকে গেল একাধিক বগি-দাউদাউ করে আগুন, ভয়াবহ VIDEOমহীশূর-দ্বারভাঙা এক্সপ্রেস দুর্ঘটনা
হাইলাইটস
  • একাধিক বগিতে আগুন লেগে গিয়েছে
  • দুর্ঘটনার আগে ট্রেনে একটি প্রচণ্ড ধাক্কা
  • হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে

একেবারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতোই। সেই মালগাড়ির সঙ্গেই ধাক্কা এক্সপ্রেস ট্রেনের। আরও একটি বড়সড় দুর্ঘটনার সাক্ষী হল ভারতীয় রেল। শুক্রবার রাতে মহীশূর থেকে বিহারের দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হল একটি মালগাড়ির। যার পরিণাম, ৬ থেকে ৭টি বগি লাইচ্যুত হল। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কাভারাপেট্টাই স্টেশনের কাছে। এখনও পর্যন্ত কম করে ১৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। 

একাধিক বগিতে আগুন লেগে গিয়েছে

ধাক্কার অভিঘাতে আগুন লেগে গেল ট্রেনে। স্থানীয় বাসিন্দাদের দাবি, লাইনচ্যুত বগির সংখ্যা ১০টির বেশি। দাউদাউ করে জ্বলছে একাধিক বগি। রেল জানিয়েছে, কোনও নিহতের খবর নেই। কয়েকজন আহত হয়েছেন। জানা গিয়েছে, আজ রাত ৮টা ৫০ মিনিটে মহীশূর-দ্বারভাঙা এক্সপ্রেস ধাক্কা মারে একটি মালগাড়িকে। এতটাই তীব্র ধাক্কা যে, এক্সপ্রেস ট্রেনটির একাধিক বগি লাইচ্যুত হয়ে যায়। ফের প্রশ্ন উঠে গেল, রেলের সিগনালিং ব্যবস্থা নিয়ে। একই লাইনে কীভাবে মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেন চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই রকমই দুর্ঘটনা ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেও।

দুর্ঘটনার আগে ট্রেনে একটি প্রচণ্ড ধাক্কা

স্থানীয় প্রশাসন জানাচ্ছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে জোর কদমে। যাত্রীদের বাইরে বের করা আনা হচ্ছে। মালগাড়িটি দাঁড়িয়েছিল। দুর্ঘটনার আগে যাত্রীরা ট্রেনে একটি প্রচণ্ড ধাক্কা অনুভব করেন এবং এটি লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। কয়েকজন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চেন্নাই সেন্ট্রাল থেকে মেডিক্যাল রিলিফ ভ্যান এবং উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং ত্রাণ কাজ চলছে। দক্ষিণ রেলওয়ের জিএম (চেন্নাই বিভাগের ডিআরএম) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।

হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে

ঘটনার পর যাত্রী ও তাঁদের পরিবারের জন্য হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। রেলের হেল্পলাইন 04425354151, 04424354995 নম্বরে কল করে ঘটনা সম্পর্কিত তথ্য পেতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছেন রেলের আধিকারিকরা।

Advertisement

POST A COMMENT
Advertisement