Bharat Agriculture Conference 2026: 'ডিম নয়, মাখনের শক্তিতেই কংসকে বধ করেছিলেন কৃষ্ণ,' দাবি CM মোহন যাদবের

দুধ, দই ও মাখনের গুরুত্ব বোঝাতে ভগবান কৃষ্ণের প্রসঙ্গ টানেন মোহন যাদব। তিনি বলেন, 'ভারতের এক গৌরবময় ঐতিহ্য রয়েছে। ভগবান কৃষ্ণের সময় থেকেই এ দেশে দুধ ও দইয়ের বিশেষ গুরুত্ব। তাঁর কথায়, মাখনের শক্তিই কৃষ্ণকে কংসের বিরুদ্ধে লড়াই করার শক্তি জুগিয়েছিল। ডিম খেলে শক্তি আসে না, প্রকৃত শক্তি পাওয়া যায় দুধ, ঘি ও মাখন থেকে।' 

Advertisement
'ডিম নয়, মাখনের শক্তিতেই কংসকে বধ করেছিলেন কৃষ্ণ,' দাবি CM মোহন যাদবেরমধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব
হাইলাইটস
  • কৃষ্ণের উদাহরণ দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
  • দুধ উৎপাদনে দেশে তৃতীয় মধ্যপ্রদেশ
  • দুধ সংগ্রহ বাড়াতে সমবায় ব্যবস্থায় জোর

‘ডিম খেলে শক্তি আসে না, প্রকৃত শক্তি আসে দুধ, ঘি ও মাখন থেকে।’ ইন্ডিয়া টুডে গ্রুপের ‘ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এ এমনই মন্তব্য করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ভগবান কৃষ্ণের প্রসঙ্গ টেনে তিনি দেশীয় খাদ্যাভ্যাস ও দুগ্ধজাত পণ্যের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে কৃষকদের আয় বাড়াতে কৃষির পাশাপাশি পশুপালন, দুগ্ধশিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারের উপর জোর দিচ্ছেন তিনি।

সম্মেলনে মধ্যপ্রদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে তাঁর সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, শুধু ফসল উৎপাদনের উপর নির্ভর করে কৃষকদের আয় বাড়ানো সম্ভব নয়। কৃষির সঙ্গে পশুপালন, মৎস্যচাষ, ছাগল পালন এবং খাদ্য প্রক্রিয়াকরণকে যুক্ত করতে হবে। তবেই কৃষকদের সামনে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

কৃষ্ণের উদাহরণ দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

দুধ, দই ও মাখনের গুরুত্ব বোঝাতে ভগবান কৃষ্ণের প্রসঙ্গ টানেন মোহন যাদব। তিনি বলেন, 'ভারতের এক গৌরবময় ঐতিহ্য রয়েছে। ভগবান কৃষ্ণের সময় থেকেই এ দেশে দুধ ও দইয়ের বিশেষ গুরুত্ব। তাঁর কথায়, মাখনের শক্তিই কৃষ্ণকে কংসের বিরুদ্ধে লড়াই করার শক্তি জুগিয়েছিল। ডিম খেলে শক্তি আসে না, প্রকৃত শক্তি পাওয়া যায় দুধ, ঘি ও মাখন থেকে।' 

দুধ উৎপাদনে দেশে তৃতীয় মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের দুগ্ধশিল্পের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, দুধ উৎপাদনে দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে তাঁর রাজ্য। তবে পশুর সংখ্যার তুলনায় দুধ উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি দাবি করেন, গবাদি পশুর সংখ্যার নিরিখে গুজরাটের তুলনায় মধ্যপ্রদেশে প্রায় পাঁচ গুণ বেশি পশু রয়েছে। অথচ দুধ উৎপাদন গুজরাতের মাত্র এক-চতুর্থাংশ। এই ব্যবধান কমাতে উন্নত জাতের গরু ও মোষ পালনে উৎসাহ দেওয়া হচ্ছে। বিশেষ করে দেশীয় গরুর উন্নত প্রজাতির প্রসারের উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। ছোট পশুপালক থেকে শুরু করে বড় দুগ্ধ খামার, সব ক্ষেত্রেই সরকারি প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।

Advertisement

দুধ সংগ্রহ বাড়াতে সমবায় ব্যবস্থায় জোর

মুখ্যমন্ত্রীর মতে, শুধু দুধ উৎপাদন বাড়ালেই হবে না, কৃষক ও পশুপালকদের কাছ থেকে দুধ সংগ্রহের ব্যবস্থাও উন্নত করতে হবে। জাতীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদ বা এনডিডিবি-র সহযোগিতায় রাজ্যে সমবায় ব্যবস্থার মাধ্যমে দুধ সংগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে প্রতিদিন ৫০ লক্ষ লিটার দুধ সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। আরও বেশি সংখ্যক গ্রামে দুধ সংগ্রহ কেন্দ্র তৈরি করতে চায় সরকার, যাতে পশুপালকেরা তাঁদের উৎপাদিত দুধের ন্যায্য দাম পান।

খাদ্য প্রক্রিয়াকরণ ও বস্ত্রশিল্পেও বিনিয়োগের পরিকল্পনা

কৃষকদের আয় বাড়াতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারের উপরেও গুরুত্ব দিয়েছেন মোহন যাদব। দুধ, শাকসবজি এবং অন্যান্য কৃষিপণ্য প্রক্রিয়াকরণের জন্য শিল্প সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে জমি, বিদ্যুতের বিলে ছাড় এবং অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি মালওয়া ও নিমার অঞ্চলের তুলা চাষিদের কথা মাথায় রেখে বস্ত্রশিল্পের প্রসারের পরিকল্পনাও রয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে প্রায় ছ'লক্ষ কৃষক তুলা চাষের সঙ্গে যুক্ত। তাঁদের উৎপাদিত তুলা অন্য রাজ্যে পাঠানোর পরিবর্তে মধ্যপ্রদেশেই সুতো ও কাপড় তৈরির কারখানা গড়ে তুলতে চায় সরকার। এতে স্থানীয় কর্মসংস্থান বাড়বে এবং কৃষিপণ্যের মূল্য সংযোজন সম্ভব হবে। যোগ্য শিল্প সংস্থার কর্মীদের মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থার কথাও জানিয়েছেন তিনি।

সেচের আওতা বাড়িয়ে এক কোটি হেক্টর করার লক্ষ্য

কৃষি উন্নয়নের জন্য সেচ ব্যবস্থার সম্প্রসারণের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে মধ্যপ্রদেশে প্রায় ৬০ লক্ষ হেক্টর জমি সেচের আওতায় এসেছে। আগামী দিনে সেই পরিমাণ বাড়িয়ে এক কোটি হেক্টর করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। কেন-বেতওয়া এবং পার্বতী-কালিসিন্ধ-চম্বল নদী সংযোগ প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এই প্রকল্পগুলি বুন্দেলখণ্ড, মালওয়া ও চম্বল অঞ্চলে জল সরবরাহ বাড়াতে সাহায্য করবে। রাজস্থানের সঙ্গেও এই বিষয়ে সমন্বয় করা হয়েছে।

POST A COMMENT
Advertisement