President INDIA Bloc Meet: সময় দিলেন রাষ্ট্রপতি, রাত ৮টায় মমতা-সহ ইন্ডিয়া ব্লকের ১০ নেতার সঙ্গে বৈঠক

শুক্রবার রাত ৮ টায় ইন্ডিয়া ব্লকের নেতৃত্বের ১০ জনের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি। তালিকায় আছেন মমতা বন্দ্যোাধ্যায়ও। ফেসবুক পোস্টে এমনটাই জানালেন বিধায়ক কুণাল ঘোষ।

Advertisement
সময় দিলেন রাষ্ট্রপতি, রাত ৮টায় মমতা-সহ ইন্ডিয়া ব্লকের ১০ নেতার সঙ্গে বৈঠকফেসবুক পোস্টে এমনটাই জানালেন বিধায়ক কুণাল ঘোষ।

শুক্রবার রাত ৮ টায় ইন্ডিয়া ব্লকের নেতৃত্বের ১০ জনের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি। তালিকায় আছেন মমতা বন্দ্যোাধ্যায়ও। ফেসবুক পোস্টে এমনটাই জানালেন বিধায়ক কুণাল ঘোষ। গত কয়েকদিন ধরে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীরা ক্রমেই সুর চড়াচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে সময় চেয়েছিল বিরোধী দলের জোট। সেই দাবি মেনে শুক্রবার রাত ৮টায় তাঁদের মময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল, বৃহস্পতিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

অবশ্য রাত ৫টায় সময় দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, 'সারাদিন কাটিয়ে রাত আটটায় সময় দিলেন কেন, যাতে প্রতিবাদী বৈঠকের প্রচার হবে কম?'

শুধু রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় নয়, দিল্লি যাত্রা ঘিরে নানা সমস্যার অভিযোগও তুলেছেন কুণাল। তাঁর ফেসবুক পোস্টে কলকাতা-দিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল হওয়ার দাবি করেছেন। পাশাপাশি, কয়েকটি ট্রেন নিয়ে যাত্রীদের সমস্যার অভিযোগ এবং দিল্লিতে মেট্রো স্টেশনের গেট বন্ধ থাকার খবর নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

কুণাল ঘোষ তাঁর পোস্টে লেখেন, 'কলকাতা দিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল। কিছু ট্রেন বিড়ম্বনায় বলে অভিযোগ আসছে। দিল্লিতে মেট্রো স্টেশনের গেট বন্ধের খবর আসছে। ভয়?'

দেখুন সেই পোস্ট:

কুণাল ঘোষের ফেসবুক পোস্ট।
কুণাল ঘোষের ফেসবুক পোস্ট।

প্রসঙ্গত, শনিবার দিল্লিতে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। অন্য দিকে, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দলগুলিও। ফলে নির্বাচন কমিশনকে ঘিরে রাজনৈতিক চাপানউতর আরও বাড়তে পারে।

এই পরিস্থিতিতে শুক্রবার রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে ইন্ডিয়া ব্লকের নেতাদের সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে বিরোধীরা রাষ্ট্রপতির কাছে কী বক্তব্য তুলে ধরেন, তা নিয়ে কৌতূহল রয়েছে। বৈঠকের পর বিরোধীদের পরবর্তী কর্মসূচি কী হয়, এখন সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

POST A COMMENT
Advertisement