Mutton: শ্রাবণ মাসে মাটন খেতে চেয়ে ছেলের জেদ, পিটিয়ে মারল বাবা! প্রমাণ লোপাট মায়ের

শ্রাবণ মাসে ছেলে মাটন খেতে চেয়ে জেদ ধরেছিল। আর সেটাই যেন কাল হয়ে দাঁড়ালব তাঁর জন্য। বাবার হাতে বেধড়ক মার খেয়ে মৃত্যু হল সেই যুবকের। পুনের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। গ্রেফতার করা হয়েছে বাবা এবং মা-কে।

Advertisement
শ্রাবণ মাসে মাটন খেতে চেয়ে ছেলের জেদ, পিটিয়ে মারল বাবা! প্রমাণ লোপাট মায়েরশ্রাবণ মাসে মাটন খেতে চাওয়া ছেলের মর্মান্তিক পরিণতি
হাইলাইটস
  • শ্রাবণ মাসে মটন খেতে চেয়েছিল ছেলে
  • ছেলেকে মেরেই ফেললেন বাবা!
  • প্রমাণ লোপাট করলেন মা!

শ্রাবণ মাসে মাটন রান্না খেতে চেয়ে জেদ ধরেছিল এক ৩০ বছরের এক যুবক। তাঁকে এর জন্য চরম শাস্তি পোয়াতে হল। বাবা মারধর করে তাঁকে খুন করে ফেললেন বলে অভিযোগ। মর্মান্তিক এই ঘটনাটি পুনের ওয়ারজে-মালওয়াড়ি এলাকায়। মৃতের নাম মহেশ ভগবত গায়কোয়াড়। এই ঘটনায় মহেশের বাবা ভগবত সূর্যভান গায়কোয়াড় এবং মা পার্বতী ভগবত গায়কোয়াড়কে গ্রেফতার করেছে ওয়ারজে-মালওয়াড়ি থানার পুলিশ।

জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে মহেশের বিয়ে হয়েছিল। তিনি মদ্যপানে আসক্ত ছিলেন এবং কোনও কাজ করতেন না। তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। মহেশ একাই থাকতেন। কাছেই থাকা বাবা-মায়ের বাড়িতে গিয়ে তিনি সাধারণত খাওয়াদাওয়া করতেন।

পুলিশের বক্তব্য, গত ২৫ অগাস্ট রাতে মদ্যপ অবস্থায় মহেশ বাড়ি ফেরেন। তিনি বাবা-মাকে তাঁর জন্য মটনের ঝোল রান্না করতে বলেন। কিন্তু শ্রাবণ মাস চলায় বাড়িতে আমিষ রান্না হচ্ছিল না। তাই বাবা-মা তাঁর দাবি প্রত্যাখ্যান করেন।

এরপরই বচসা শুরু হয়। পরে সেই বচসা হাতাহাতিতে গড়ায় বলে অভিযোগ। পুলিশের দাবি, সেই সময় মহেশের বাবা তাঁর মুখ ও মাথায় বারবার আঘাত করেন। গুরুতর আঘাতের জেরে মহেশের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর মহেশের মা, যিনি একটি নার্সিংহোমে নার্স হিসেবে কাজ করেন, স্বামীকে রক্ষা করার চেষ্টা করেন বলে পুলিশের দাবি। এরপর ঘটনাস্থলের রক্তের দাগ পরিষ্কার করে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন এবং মহেশের দাদাকে ভুল তথ্য দেন বলেও অভিযোগ।

পরে মহেশের দাদা, যিনি পেশায় রংমিস্ত্রি, ওয়ারজে-মালওয়াড়ি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ খুনের মামলা রুজু করে। মহেশকে খুনের অভিযোগে তাঁর বাবাকে এবং প্রমাণ লোপাটে সাহায্য করার অভিযোগে তাঁর মাকে গ্রেফতার করা হয়েছে।

 

POST A COMMENT
Advertisement