পাকিস্তানি সেনাকে হামলার ছক, বেঙ্গালুরুতে পাকড়াও বাঙালি যুবক

ভারতে বসে পাকিস্তান সেনাকে আক্রমণের ছক। পশ্চিমবঙ্গের ২৫ বছর বয়সী এক যুবককে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হল। পুলিশের দাবি, নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর এক সদস্যের সঙ্গে যোগাযোগ রেখে চলত এই যুবক। এভাবেই পাকিস্তানের সেনার বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল সে। এমনকী প্ল্যান করেছিল আফগানিস্তান যাওয়ার।

Advertisement
পাকিস্তানি সেনাকে হামলার ছক, বেঙ্গালুরুতে পাকড়াও বাঙালি যুবকপাকিস্তান আর্মিকে মারার ছক
হাইলাইটস
  • ভারতে বসে পাকিস্তান সেনাকে আক্রমণের ছক
  • পশ্চিমবঙ্গের ২৫ বছর বয়সী এক যুবককে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হল
  • নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর এক সদস্যের সঙ্গে যোগাযোগ রেখে চলত এই যুবক

ভারতে বসে পাকিস্তান সেনাকে আক্রমণের ছক। পশ্চিমবঙ্গের ২৫ বছর বয়সী এক যুবককে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হল। পুলিশের দাবি, নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর এক সদস্যের সঙ্গে যোগাযোগ রেখে চলত এই যুবক। এভাবেই পাকিস্তানের সেনার বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল সে। এমনকী প্ল্যান করেছিল আফগানিস্তান যাওয়ার।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম আসফুল মালিক বিন আবেদ মালিক। তাঁর পরিকল্পনার বিষয়ে তথ্য পৌঁছে যায় পুলিশের কাছে। এমন পরিস্থিতিতে গত ১১ অগাস্ট বেঙ্গালুরুর বোম্মাসান্দ্রা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত। সে জিগানিতে থাকত।

জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা জানতে পারেন, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের মসজিদ ও সাধারণ মানুষের উপর পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার নিয়ে সোচ্চার ছিল এই ব্যক্তি। পুলিশ আরও জানিয়েছে, ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের সময় পাকিস্তান সেনাবাহিনী ইজরায়েলকে সমর্থন করছে। তারা প্যালেস্টাইনের মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে না বলেও অভিযোগ ছিল তার।

পুলিশের দাবি, ফেসবুকের মাধ্যমে ইমরান আহিন্দর নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি করেছিল মালিক। ওই ব্যক্তি আফগানিস্তানের টিটিপি-এর সদস্য।

পুলিশ জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইত আহিন্দর। এমনকী আফগানিস্তান যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিল বলে অভিযোগ। এর মধ্যে পাসপোর্ট তৈরি এবং ভিসার জন্য আবেদনও করেছিল সে। তবে শেষ পর্যন্ত আফগানিস্তান যাওয়া হয়নি তার।

ইতিমধ্যেই মালিকের মোবাইল থেকে বেশ কিছু মেসেজ এবং রেকর্ডিং পেয়েছে তদন্তকারীরা। সেখান থেকেই বোঝা যায় যে পাকিস্তান আর্মির বিরুদ্ধে ভীষণ ক্ষোভ রয়েছে তার। পুলিশ জানিয়েছে, এখন পুরো বিষয়টা নিয়ে তদন্ত চলছে।

পুলিশ সূত্রে আরও খবর, ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ১১৩(৩) ধারায় হেব্বাগোডি থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ধারা সন্ত্রাসবাদী কার্যকলাপের ষড়যন্ত্র, চেষ্টা, প্ররোচনার মতো অপরাধের সঙ্গে সম্পর্কিত।

 

POST A COMMENT
Advertisement