কটকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত কমপক্ষে ১০ রোগী

সোমবার ভোর রাতে ওড়িশার কটকে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন কাকভোরে বিধ্বংসী আগুন লাগল শ্রী রামাচন্দ্র ভঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনায় কমপক্ষে ১০ জন রোগীর পুড়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
কটকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত কমপক্ষে ১০ রোগীকটকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড
হাইলাইটস
  • সোমবার ভোর রাতে ওড়িশার কটকে ভয়াবহ অগ্নিকাণ্ড।
  • বিধ্বংসী আগুন লাগল শ্রী রামাচন্দ্র ভঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
  • ঘটনায় কমপক্ষে ১০ জন রোগীর পুড়ে মৃত্যু হয়েছে।

সোমবার ভোর রাতে ওড়িশার কটকে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন কাকভোরে বিধ্বংসী আগুন লাগল শ্রী রামাচন্দ্র ভঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনায় কমপক্ষে ১০ জন রোগীর পুড়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার খবর জানিয়েছেন খোদ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। 

সূত্রের খবরে জানা গিয়েছে, সরকারি হাসপাতালটির ট্রমা কেয়ার বিভাগে অগ্নিকাণ্ড ঘটেই এই বিপত্তি বেঁধেছে। ICU-র এয়ার কন্ডিশনিং সিস্টেমে শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। 

জানা যাচ্ছে,ভোর ৩টের দিকে ট্রমা কেয়ার ইউনিটের দোতলায় আগুন লাগে। সেখানে বেশ কয়েকজন গুরুতর রোগী চিকিৎসাধীন ছিলেন। কিছুক্ষণের মধ্যেই ঘন ধোঁয়ায় আইসিইউ ওয়ার্ডটি ঢেকে যাওয়ায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতালের কর্মী এবং দমকল কর্মীরা দ্রুত রোগীদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করলেও, ঘন ধোঁয়া এবং আগুনের তীব্রতা থাকায় গুরুতর অবস্থায় থাকা বেশ কয়েকজন রোগীর দেহে তা মারাত্মক প্রভাব পড়ে। ফলে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ১০ জন রোগীর মৃত্যু হলেও, কয়েক ডজন রোগীকে উদ্ধার করে একটি সুরক্ষিত ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সকালে স্থানীয় সূত্রে পাওয়া খবর থেকে জানা গিয়েছে, বর্তমানে তিনটি দমকলের গাড়ি হাসপাতালে আগুন নেভানোর কাজ করছে। 

অন্যদিকে, আগুন লাগার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। মৃত রোগীদের পরিবার এবং অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিদের সঙ্গে দেখাও করেন তিনি। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

আগুন লাগার পর উদ্ধারকাজ খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছান ওড়িশার স্বাস্থ্য সচিব অশ্বতী এস, কটকের জেলা কালেক্টর দত্তাত্রয় ভাউসাহেব শিন্ডে এবং কটকের ডিসিপি ঋষিকেশ খিলারিও। ঘটনাস্থলে বর্তমানে হাজির রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও। সরকারে তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

POST A COMMENT
Advertisement