Rajdhani Express-এ চলন্ত অবস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে কোচ! যাত্রীদের কী অবস্থা?

রবিবার সাতসকালে চাঞ্চল্যকর কাণ্ড। আচমকা আগুন লেগে গেল চলন্ত রাজধানী এক্সপ্রেসে। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে তিরুঅনন্তপুরম-হজরত নিজামউদ্দিন রাজধানী এক্সপ্রেসে। কোটা রেল বিভাগের অন্তর্গত রতলাম জেলার লুনি রিচা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement
Rajdhani Express-এ চলন্ত অবস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে কোচ! যাত্রীদের কী অবস্থা?Rajdhani Express-এ চলন্ত অবস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ড
হাইলাইটস
  • আচমকা আগুন লেগে গেল চলন্ত রাজধানী এক্সপ্রেসে।
  • আগুন লাগে তিরুঅনন্তপুরম-হজরত নিজামউদ্দিন রাজধানী এক্সপ্রেসে।
  • ১২৪৩১ রাজধানী এক্সপ্রেসটির বি ১ এসি কোচে এই আগুন লেগে যায়।

রবিবার সাতসকালে চাঞ্চল্যকর কাণ্ড। আচমকা আগুন লেগে গেল চলন্ত রাজধানী এক্সপ্রেসে। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে তিরুঅনন্তপুরম-হজরত নিজামউদ্দিন রাজধানী এক্সপ্রেসে। কোটা রেল বিভাগের অন্তর্গত রতলাম জেলার লুনি রিচা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
রেলের সূত্রে দাবি, ১২৪৩১ রাজধানী এক্সপ্রেসটির বি ১ এসি কোচে এই আগুন লেগে যায়। তবে সৌভাগ্যের বিষয় হল, সময়মতো সমস্ত যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু ঘটনার জেরে বর্তমানে দিল্লি-মুম্বই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

সূত্রের খবর মোতাবেক, রতলামের লুনি রিচা-বিক্রমগড় আলোট স্টেশনের মধ্যে দিয়ে ট্রেনটি দ্রুত গতিতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রথমে আচমকা গার্ড ট্রেন থেকে ধোঁয়া বের হতে দেখে ইঞ্জিন চালককে এ বিষয়ে জানান। এর পরপরই, জরুরি পরিস্থিতিতে ট্রেনটিকে লাইনের উপর থামানো হয়। আগুনের ব্যাপকতা দেখে আরপিএফ কর্মীরা দায়িত্ব নিয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সমস্ত যাত্রীকে ওই কোচ থেকে নামিয়ে ফেলেন।

রেলের এক কর্তা জানিয়েছেন, যে বগিটিতে আগুন লেগেছিল তাতে ৬৮ জন যাত্রী ছিলেন। ট্রেনের কর্মী ও RPF-এর সহযোগিতায় সকলকেই সম্পূর্ণ সুস্থ ভাবে উদ্ধার করা হয়েছে। ওই বগিটিকে ট্রেন থেকে খুলে দেওয়া হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে কোটা রেলওয়ে ডিভিশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও, গত ২ ঘণ্টা ধরে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


 

POST A COMMENT
Advertisement