রাহুলের অনুরোধেও সিদ্ধান্ত বদলাচ্ছেন না স্ট্যালিন, ডিলিমিটেশন নিয়ে অনড় ডিএমকে

মহিলা সংরক্ষণ বিল ও ডিলিমিটেশন বিল নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এরইমধ্যে DMK- বিলের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়ায় তড়িঘড়ি মাঠে নেমে পড়েছে ইন্ডিয়া জোট।

Advertisement
রাহুলের অনুরোধেও সিদ্ধান্ত বদলাচ্ছেন না স্ট্যালিন, ডিলিমিটেশন নিয়ে অনড় ডিএমকেবিল-এর ধাক্কা সামলাতে চেন্নাইতে রাহুল ব্রিগেড
হাইলাইটস
  • ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
  • DMK- বিলের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়ায় তড়িঘড়ি মাঠে নেমে পড়েছে ইন্ডিয়া জোট।
  • রবিবারই তামিলনাড়ুর উদ্দেশে উড়ে যান রাহুল গান্ধী-সহ INDIA জোটের নেতারা।

ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সোমবারেই এই বিল সংসদে পেশ করতে পারে NDA শিবির। তাদের দাবি, বিল পাশ করানোর মতো সংখ্যা তাদের রয়েছে। অন্যদিকে কোমর কষে প্রস্তুতি শুরু করেছে বিরোধী INDIA জোটও। এরইমধ্যে DMK- বিলের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়ায় তড়িঘড়ি মাঠে নেমে পড়েছে ইন্ডিয়া জোট। 

রবিবারই তামিলনাড়ুর উদ্দেশে উড়ে যান রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, ডিকে শিবকুমার, রেভান্ত রেড্ডি এবং ভিডি সতীশান। যদিও DMK-র তরফে আবারও স্পষ্ট করে বলা হয়েছে, তামিলনাড়ুর জনগণের স্বার্থের সঙ্গে দল কোনও আপোষ করবে না। রাহুল ব্রিগেডের চেন্নাই সফরের প্রেক্ষিতেই এইকথা বলেন স্ট্যালিন।

রাহুল গান্ধী, নিজের X হ্যান্ডেলে পোস্ট করে বলেন, তিনি এবং ইন্ডিয়া ব্লকের অন্য শীর্ষ নেতারা চেন্নাইতে স্ট্যালিনের সঙ্গে দেখা করবেন এবং তাঁকে ও ডিএমকে-কে প্রস্তাবিত বিলটির বিরোধিতা করার জন্য অনুরোধ করবেন।

বিলের বিরোধিতা করে রাহুলের দাবি, লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করা হলে তা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করতে পারে এবং বিজেপি ও RSS নিজেদের সুবিধার্থে ভারতের নির্বাচনী মানচিত্র নতুন করে আঁকার সুযোগ করে নিতে পারে। রাহুল স্তালিনকে এও মনে করিয়ে দেন, তিনি বছরের পর বছর ধরে তথাকথিত তামিল-বিরোধী শক্তির বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়িয়েছিলেন।

রাহুল বলেন, জাতীয় স্বার্থে, তামিলনাড়ুর স্বার্থ রক্ষায় এবং সংবিধানকে সুরক্ষিত রাখতে বিরোধী দলগুলোকে একযোগে বিলগুলো পরাজিত করতে হবে।

রাহুলের কথার জবাবে স্ট্যালিন সংবিধান ও রাজ্যগুলোর অধিকার রক্ষায় ডিএমকে-র ভূমিকা স্বীকার করার জন্য কংগ্রেস নেতাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, তাঁর দল সবসময় তামিলনাড়ু ও সেখানকার জনগণকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নিয়েছে।


 

POST A COMMENT
Advertisement