Parliament Special Session: ডিলিমিটেশন বিল পাস করাতে ফের বিশেষ অধিবেশনের তোড়জোড় কেন্দ্রের, হাতে নম্বর আছে?

অতীতেও এই বিল নিয়ে বিশেষ অধিবেশন ডেকেছিল কেন্দ্র। কিন্তু INDI জোট একসঙ্গে বিলের বিরোধিতা করেছিল। ফলে বিল পাস করাতে পারেনি মোদী সরকার। তবে এবারে লোকসভা বিল পাস নিয়ে আশাবাদী কেন্দ্র।

Advertisement
ডিলিমিটেশন বিল পাস করাতে ফের বিশেষ অধিবেশনের তোড়জোড় কেন্দ্রের, হাতে নম্বর আছে? সংসদে বিশেষ অধিবেশন - ফাইল ছবি
হাইলাইটস
  • গতবার বিল পাস করাতে পারেনি মোদী সরকার
  • গত ১৭ এপ্রিল বিশেষ অধিবেশন ডেকেছিল কেন্দ্র
  • কেন্দ্রের কাছে কি এবারে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে?

SIR-এর বিরুদ্ধে যখন দেশজুড়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে, তখনই সংসদে বিশেষ অধিবেশনের ডাক দেওয়ার তোড়জোড় শুরু করল মোদী সরকার। চলতি মাস অর্থাত্‍ অক্টোবরের শেষেই সংসদে বিশেষ অধিবেশনের নোটিস জারি করতে পারে কেন্দ্র। মূলত, লোকসভার ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ সংশোধিত বিলকে এই বিশেষ অধিবেশনে পাস করাতে চাইছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এই বিল পাস করানোর জন্য পর্যাপ্ত নম্বর রয়েছে মোদী সরকারের হাতে। 

গতবার বিল পাস করাতে পারেনি মোদী সরকার

অতীতেও এই বিল নিয়ে বিশেষ অধিবেশন ডেকেছিল কেন্দ্র। কিন্তু INDI জোট একসঙ্গে বিলের বিরোধিতা করেছিল। ফলে বিল পাস করাতে পারেনি মোদী সরকার। তবে এবারে লোকসভা বিল পাস নিয়ে আশাবাদী কেন্দ্র। ইন্ডিয়া টুডে-কে সরকারি সূত্র জানিয়েছে, সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত বিলটি পাস করানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একইসঙ্গে সম্ভাব্য ভোটাভুটির আগে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করে সমর্থন একজোট করারও চেষ্টা করছে সরকার।

গত ১৭ এপ্রিল বিশেষ অধিবেশন ডেকেছিল কেন্দ্র

গত ১৭ এপ্রিল এই বিল লোকসভায় এনেছিল কেন্দ্র। কিন্তু ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল পাস করাতে পারেনি মোদী সরকার। বড়সড় ধাক্কা খেয়েছিল বিরোধী জোটের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের দাবি ছিল, লোকসভার পুনর্বিন্যাসকে মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে মিশিয়ে দিতে চাইছে কেন্দ্র। দুটিই কোনও সম্পর্ক নেই। মহিলা সংরক্ষণ বিল সর্বসম্মত ভাবে আগেই পাস হয়েছে। তা হলে ডিলিমিটেশনের নামে তা দ্বিতীয়বার পাস করানোর কী প্রয়োজন। 

কেন্দ্রের কাছে কি এবারে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে?

সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সংসদে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বর্তমানে লোকসভায় এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছে শাসক জোট। এই বিল পাস করাতে প্রায় ৩৬০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। লোকসভায় এখন মোট ৫৪০টি আসন রয়েছে। কিন্তু গত অধিবেশনের পর থেকে এখন এনডিএ-কে সমর্থন করা সাংসদ সংখ্যা বেড়েছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ২০ জন সাংসদ ও শিবসেনা (UBT) শিবিরের ৬ জন এনডিএ-কে সমর্থন করতে রাজি। সূত্রের খবর, সম্ভাব্য ভোটাভুটির আগে সংসদে নিজেদের সমর্থন বাড়াতে বিরোধী শিবিরের কয়েকটি ছোট দলের সঙ্গেও যোগাযোগ রাখছে মোদী সরকার। গত ১৩ অগাস্ট শেষ হওয়া সংসদের বাদল অধিবেশন এখনও আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়নি। ফলে প্রয়োজন হলে প্রস্তাবিত বিলটি নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশন ডাকতেই পারে কেন্দ্রীয় সরকার।

Advertisement

সূত্রের খবর, বিশেষ অধিবেশন ডাকার এক সপ্তাহ আগে নোটিস জারি করে দেবে কেন্দ্র। এবারে বিলটি পাস হয় কিনা, সেটাই দেখার। কারণ এসআইআর ইস্যুতে যে ভাবে ইন্ডিয়া ব্লক একজোট হয়ে লড়ছে, এ হেন পরিস্থিতিতে কেন্দ্রের দ্বিতীয় বারের চেষ্টাতে বিরোধী জোটের কোন দলের কী অবস্থান হয়, তা তাত্‍পর্যপূর্ণ বিষয় হতে চলেছে।

POST A COMMENT
Advertisement