Mohan Bhagwat: 'অশুভ শক্তিরা দেশে সরকার ফেলতে চাইছে,' মন্তব্য মোহন ভাগবতের

ভারতকে দুর্বল করার জন্য আন্তর্জাতিক স্তরে সরকার পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, বিশ্বজুড়ে কিছু শক্তি ভারতকে দুর্বল করতে চাইছে।

Advertisement
'অশুভ শক্তিরা দেশে সরকার ফেলতে চাইছে,' মন্তব্য মোহন ভাগবতের
হাইলাইটস
  • ভারতকে দুর্বল করার জন্য আন্তর্জাতিক স্তরে পরিকল্পনা চলছে
  • মন্তব্য করলেন RSS প্রধান মোহন ভাগবত
  • তাঁর দাবি, অশুভ শক্তি সরকার ফেলতে চাইছে

ভারতকে দুর্বল করার জন্য আন্তর্জাতিক স্তরে সরকার পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, বিশ্বজুড়ে কিছু শক্তি ভারতকে দুর্বল করতে চাইছে। আর সেই কাজে ক্ষমতার লোভে কিছু উচ্চাকাঙ্ক্ষী নেতাও সহযোগিতা করছেন।

নাগপুরে RSS-এর বিজয়াদশমী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন ভাগবত। তিনি বলেন, 'ভারত, হিন্দু এবং সঙ্ঘকে কীভাবে ভেঙে ফেলা যায়, সেই চিন্তাভাবনাই করছে অশুভ শক্তিগুলি। সেই লক্ষ্য পূরণে তারা পরিকল্পনা করছে এবং পদক্ষেপও করছে। কিছু মানুষ নিজেদের স্বভাব অনুযায়ী এই কাজে সহযোগিতা করছেন।'

ভাগবতের কথায়, ক্ষুদ্র স্বার্থে ক্ষমতার আকাঙ্ক্ষা এবং দূরদৃষ্টির অভাবের কারণে কিছু উচ্চাকাঙ্ক্ষী নেতাও এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

ফ্রান্স, আলবেনিয়া, বাংলাদেশ এবং নেপালের অস্থিরতার প্রসঙ্গও তুলে ধরেন RSS প্রধান। তাঁর দাবি, পশ্চিম দিক থেকে এমন এক ঝড় এসেছে, যা প্রতিটি ধরনের শৃঙ্খলা, শালীনতা, কল্যাণ এবং সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধকে ধ্বংস করতে চায়।

তিনি বলেন, 'রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি বদলে দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু অতীতে এমনটা কখনও ঘটেনি, এখনও ঘটছে না।'

ভাগবতের অভিযোগ, বিশ্বজুড়ে এই ধরনের অভিযান চালানো হচ্ছে, যাতে নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত শক্তি এবং তাদের সহযোগীরা আধিপত্য বজায় রাখতে পারে। তাঁর মতে, 'ভারতের উন্নয়ন এই পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই ভারত তাদের চূড়ান্ত লক্ষ্য।'

RSS প্রধান আরও বলেন, 'ভারতেও এই ধরনের প্রচেষ্টা চলছে। তবে গত কয়েক দশকে দেশের দৃঢ় নীতি এবং শক্তিশালী নেতৃত্বের হাত ধরে যে অগ্রগতি হয়েছে, তা প্রভাব ফেলেছে বলেই দাবি করেন তিনি।'

 

POST A COMMENT
Advertisement