Monsoon Forecast in West Bengal: কেরলে ২৬ মে-র কাছাকাছি বর্ষা ঢুকছে, বাংলায় কবে? IMD-র পূর্বাভাসে যা জানা গেল

এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ২৬ মে-র কাছাকাছি কেরলমে ঢুকে পড়বে বর্ষা। খুব বেশি হলে ৪ দিন কমবেশি সময় লাগতে পারে। ২২ মে নাগাদ কেরলম, কর্নাটক ও বঙ্গোপসাগরে মত্‍স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে  IMD। অন্যদিকে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে আজ থেকে ব্যাপক তাপপ্রবাহ শুরু হতে পারে।

Advertisement
কেরলে ২৬ মে-র কাছাকাছি বর্ষা ঢুকছে, বাংলায় কবে? IMD-র পূর্বাভাসে যা জানা গেল বর্ষার পূর্বাভাস
হাইলাইটস
  • ২৬ মে-র কাছাকাছি কেরলমে ঢুকে পড়বে বর্ষা
  • কলকাতা বা পশ্চিমবঙ্গের দাবদাহ এখনই কমার কোনও সম্ভাবনা নেই
  • উত্তরবঙ্গে বর্ষা ঢোকে ৫ জুনের আশপাশে

এ বছর আগেভাগেই ঢুকে পড়ছে বর্ষা। এটা যেমন একটি ভাল খবর, পাশাপাশি উদ্বেগের বিষয় হল, ভারতের একটি বড় অংশে তাপপ্রবাহ ও তীব্র গরমেরও পূর্বাভাস দিল দিল্লির মৌসম ভবন বা IMD। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে।  IMD জানাচ্ছে, বর্ষা ঢোকার জন্য অনুকূল আবহাওয়া রয়েছে। আগামী দুই থেকে তিন দিনে দক্ষিণ-পূর্ব আরব সাগর, বঙ্গোপসাগর ও আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে পড়বে, যেভাবে এগোচ্ছে মৌসুমি বায়ু। 

২৬ মে-র কাছাকাছি কেরলমে ঢুকে পড়বে বর্ষা

এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ২৬ মে-র কাছাকাছি কেরলমে ঢুকে পড়বে বর্ষা। খুব বেশি হলে ৪ দিন কমবেশি সময় লাগতে পারে। ২২ মে নাগাদ কেরলম, কর্নাটক ও বঙ্গোপসাগরে মত্‍স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে  IMD। অন্যদিকে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে আজ থেকে ব্যাপক তাপপ্রবাহ শুরু হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে চলে যাবে। স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে তাপমাত্রার পারদ। আকাশ প্রধানত পরিষ্কার থাকলেও ৪০ কিমি প্রতিঘণ্টায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

রাজস্থানে এমনিতেই গত ৪ দিন ধরে তীব্র গরম চলছে। আইএমডি জানিয়েছে, আগামী ২৩ মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে। ১৯ মে-র পর থেকে উত্তরপ্রদেশেও মারাত্মক গরম পড়বে। লু বইবে। বিদর্ভে তাপমাত্রার পারদ ৪৬ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। ২১ মে পর্যন্ত বিদর্ভে বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ চলবে। 

কলকাতা বা পশ্চিমবঙ্গের দাবদাহ এখনই কমার কোনও সম্ভাবনা নেই

উত্তর ভারতের একাংশ যখন তীব্র গরমে পুড়ছে, তখন উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতি একেবারেই উল্টো। অসম এবং মেঘালয়ে ১৮ মে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। অন্যদিকে অরুণাচলপ্রদেশের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি অস্থির থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

উত্তরবঙ্গে বর্ষা ঢোকে ৫ জুনের আশপাশে

তামিলনাড়ু, কেরলম, কর্নাটকের উপকূলের এলাকায় বজ্র বিদ্যুত্‍ সহ  বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি ও ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কর্নাটকের প্রত্যন্ত অঞ্চলে শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে।  মৌসুমি বায়ু গত শনিবার আন্দামানে পৌঁছেছে। যদিও কলকাতা বা পশ্চিমবঙ্গের দাবদাহ এখনই কমার কোনও সম্ভাবনা নেই। কারণ মৌসুমি বায়ু এখনও অনেক দূরে রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পূর্ব ভারতের দিক দিয়েই বাংলায় মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। সাধারণত উত্তরবঙ্গে বর্ষা ঢোকে ৫ জুনের আশপাশে, আর দক্ষিণবঙ্গে বর্ষার প্রথম বৃষ্টি পৌঁছয় প্রায় ১০ জুন নাগাদ।

কেরলমে বর্ষা কবে ঢুকছে আর বাংলায় কবে পৌঁছবে, এই দুইয়ের মধ্যে সরাসরি কোনও সম্পর্ক নেই। অর্থাৎ কেরলমে বর্ষা আগেভাগে এলেই যে বাংলাতেও দ্রুত বর্ষা পৌঁছে যাবে, এমন নয়। বাংলায় বর্ষার আগমন নির্ভর করে উত্তর-পূর্ব ভারতের আবহাওয়ার পরিস্থিতি, বায়ুপ্রবাহ এবং মৌসুমি অক্ষরেখার অবস্থানের উপর।


POST A COMMENT
Advertisement