Monsoon Forecast: আগামী ৪ দিন প্রবল বৃষ্টি, পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা

দেশজুড়ে বাম্পার বৃষ্টি হবে আগামী ৪ দিন। পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা। যার ফলে পশ্চিমবঙ্গ, ওড়িশা থেকে শুরু করে একাধিক এলাকায় ভাল বৃষ্টি হতে পারে।

Advertisement
আগামী ৪ দিন প্রবল বৃষ্টি, পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখাতুমুল বর্ষার পূর্বাভাস
হাইলাইটস
  • দেশজুড়ে বাম্পার বৃষ্টি হবে আগামী ৪ দিন
  • পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা
  • যার ফলে পশ্চিমবঙ্গ, ওড়িশা থেকে শুরু করে একাধিক এলাকায় ভাল বৃষ্টি হতে পারে

ভারতে ঝোড়ো ইনিংস খেলছে বর্ষা। দেশের একটা বড় অংশ জুড়ে অ্যাক্টিভ রয়েছে মৌসুমি বায়ু। আর স্যাটেলাইট ছবিতেও সেই দৃশ্য স্পষ্ট। সেখানে দেখা যাচ্ছে, দেশের একটা বড় এলাকা জুড়ে বৃষ্টিতে সাহায্যকারী আবহাওয়া ব্যবস্থা বা ওয়েদার সিস্টেম তৈরি হয়েছে। আর সবথেকে বড় কথা, এটা গড়ে উঠেছে ভারতের অন্দরেই। যার ফলে আগামী ৪ দিন ভাল বৃষ্টি হতে পারে দেশে।  

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত অধিকাংশ ক্ষেত্রে ভারতের বর্ষা বঙ্গোপসাগর থেকে আসা নিম্নচাপ বা বাইরের কোনও বড় আবহাওয়া ব্যবস্থার উপর নির্ভর করে। তবে এবার এই সব কিছুই প্রয়োজন পড়ছে না বর্ষার। নিজের মতো করে অ্য়াক্টিভ রয়েছে বৃষ্টি।

আবহাওয়াবিদদের মতে, বর্ষা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে দেশের অভ্যন্তরীণ বায়ুমণ্ডলীয় পরিস্থিতিই বৃষ্টি ডেকে আনছে। আর এহেন জলবায়ু সিস্টেমকে অনেকেই 'মেড ইন ইন্ডিয়া' ওয়েদার সিস্টেমও বলেও ডাকছেন।

কী দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্রে?
৪ অগস্ট সন্ধ্যায় তোলা স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে দেশের বর্ষার চিত্র। সেই ছবিতে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা (মনসুন ট্রু) আরও সক্রিয় হয়ে উঠেছে। আর এই অক্ষরেখাই দেশের বর্ষার মূল চালিকাশক্তি। সবথেকে বড় কথা, আগামী ৩৬ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে ভারী বৃষ্টি হতে পারে দেশের একাধিক এলাকায়।

কোথায় কোথায় বাড়বে বৃষ্টি? 
একবারে পাওয়ার প্লে ইনিংস খেলছে বর্ষা। যার ফলে দেশের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এক পূর্বাভাস অনুযায়ী, হরিয়ানার দক্ষিণাংশে একটি নতুন নিম্নচাপ এলাকা বা লো প্রেশার সিস্টেম তৈরি হতে পারে। এর প্রভাবে উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়বে। যার ফলে আগামী দুই থেকে চার দিন বর্ষা সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। 

এই সময় যেই সব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে-

  • দিল্লি
  • হরিয়ানা
  • উত্তরপ্রদেশ
  • পঞ্জাব
  • চণ্ডীগড়
  • বিহার
  • ঝাড়খণ্ড
  • ছত্তীসগঢ়
  • পশ্চিমবঙ্গ
  • ওড়িশা
  • উত্তর-পূর্ব রাজস্থান
  • এছাড়া উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য

বিশেষজ্ঞরা দাবি করছেন, এই পূর্বাভাস দিল্লি-এনসিআর ও হরিয়ানার জন্য ভীষণই স্বস্তির খবর। কারণ, বর্ষা অ্যাক্টিভ থাকলেও এই দুই জায়গায় বৃষ্টি ছিল বিক্ষিপ্ত। এখানে স্বাভাবিকের তুলনায় কম বর্ষণ হয়েছে। তাই আবহাওয়াবিদদের আশা, আগামী কয়েক দিনে এক বা দু'দফায় এখানে ভাল বৃষ্টি হতে পারে। যার ফলে বর্ষার ঘাটতি কিছুটা হলেও মিটে যেতে পারে। 

Advertisement

বিপদ সঙ্কেতও রয়েছে
বর্ষার এহেন ঝোড়ো স্পেলের মধ্যেই সতর্ক করেছে হাওয়া অফিস। এক সতর্কবার্তায় জানান হয়েছে, বর্ষার এই মারকাটারি স্পেল দীর্ঘস্থায়ী নাও হতে পারে। বর্তমান আবহাওয়া মডেল বলছে, আগামী সপ্তাহের শুরু থেকেই বর্ষায় দীর্ঘ বিরতি নিতে পারে। এটাকেই বলা হয় মনসুন ব্রেক। এতে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির ঘাটতি আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে।

যদি সত্যিই বর্ষায় দীর্ঘ বিরতি আসে, তবে জলাধারের জলস্তর নেমে যেতে পারে। ভূগর্ভস্থ জলের স্তরও নীচে থাকতে পারে। যার ফলে কৃষিকাজ ব্যাহত হতে পারে। এটাই হল উদ্বেগের বিষয়। 

তবে আপাতত একটু স্বস্তি মিলবে। কারণ, স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ বলছে, ভারতের অভ্যন্তরেই তৈরি হয়েছে শক্তিশালী আবহাওয়া ব্যবস্থা। যার ফলে বাইরের কোনও ওয়েদার সিস্টেমের সাহায্য ছাড়াই দেশজুড়ে বর্ষা সক্রিয় রয়েছে। 


 

POST A COMMENT
Advertisement