Monsoon Update: বর্ষা বিদায়ের তারিখ নিয়ে বড় আপডেট, শেষবেলায় ভারী বৃষ্টির আশঙ্কা

বর্ষা বিদায় নিয়ে বড় ইঙ্গিত মিলল। চলতি মাসেই বর্ষার হাত থেকে মুক্তি মিলবে। তবে তার আগে শেষবেলায় ভারী বৃষ্টিপাত হবে। কোন সময়ে এই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে? রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট...

Advertisement
 বর্ষা বিদায়ের তারিখ নিয়ে বড় আপডেট, শেষবেলায় ভারী বৃষ্টির আশঙ্কাবর্ষা বিদায় কবে?
হাইলাইটস
  • বর্ষা বিদায় কবে?
  • মিলল বড় আপডেট
  • শেষবেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বর্ষা বিদায়ের পালা আসন্ন। আর তার আগে শেষবারের জন্য ঝোড়ো ব্যাটিং করতে চলেছে বর্ষার বৃষ্টি। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ফের একবার মধ্য, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম ভারতে ভারী বৃষ্টি নামতে চলেছে। আগামী ১২ থেকে ২১ সেপ্টেম্বর চালিয়ে খেলবে বর্ষা, এমনটাই পূর্বাভাস আবহাওয়াবিদদের। 

একাধিক ওয়েদার মডেল থেকে ইঙ্গিত মিলছে শুধু ভারী বৃষ্টিই নয়, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইবারও সম্ভাবনা রয়েছে ১২ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে। শেষবেলায় বর্ষা যে মরণ কামড় দিতে চলেছে, সে বিষয়ে আর কোনও সন্দেহ নেই। 

INSAT-3D স্যাটেলাইট ইমেজে সম্প্রতি ধরা পড়েছে, ভারতীয় উপমহাদেশের বিশাল অংশজুড়ে, বিশেষ করে উত্তর-পশ্চিম ভারতে মেঘের আচ্ছাদন উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে মেঘের সমষ্টি এখনও সক্রিয় আছে। 

ফলত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব দেশে যে ৪ মাস থাকে, তার অন্তিম পর্বে উপস্থিত। সাধারণত দেশে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্তই বর্ষাকাল। এখন চলছে অন্তিম সপ্তাহগুলি। আর সেই অন্তিম লগ্নে এসেই প্রবল বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। তা সত্ত্বেও ছাব্বিশ সালের বর্ষার সার্বিক চিত্রটা মোটেই বদলাবে না, মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বাভাবিকের থেকে এখনও ১৪ শতাংশ ঘাটতি রয়েছে বর্ষার বৃষ্টিতে। এক একটি রাজ্যে এক একরকম বর্ষা দেখা গিয়েছে এবারে। IMD-ও স্বাভাবিকের থেকে কম বৃষ্টির কথা জানিয়েছিল বর্ষার শুরুতেই। এর অন্যতম বড় কারণ শক্তিশালী এল নিনোর সক্রিয়তা। 

১২-২১ সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টির পর্ব মিটলেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে দেশজুড়ে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বিশেষত উত্তর-পশ্চিম ভারত থেকেই আগে বিদায় নেবে বর্ষা। এরপর ধীরে ধীরে মধ্য এবং তারপর পূর্ব ভারত থেকে। 

তবে শেষবেলার এই মরণ কামড় শুরু হবে উত্তর-পশ্চিম ভারত থেকেই। তারপর বৃষ্টি শুরু হবে দক্ষিণ এবং শেষ পর্যন্ত পূর্ব ভারতে। যা এই মরশুমের শেষ বৃষ্টি হতে চলেছে বলেই অনুমান।  

কৃষকদের জন্য এই শেষবেলার বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অনিয়মিত বর্ষার মরশুমের পর ফসলের বেড়ে ওঠার পর্যায়ে মাটির অর্দ্রতা বজায় রাখার ক্ষেত্রে সেপ্টেম্বরের এই স্পেল সহায়ক হবে। সেপ্টেম্বরে বৃষ্টিপাত কম হলে বৃষ্টি নির্ভর অঞ্চলগুলিতে কৃষি উৎপাদন আরও ক্ষতিগ্রস্ত হতে পারত।

Advertisement

১২-২১ সেপ্টেম্বরের মধ্যে যে বৃষ্টিপাত হবে তা সাময়িক স্বস্তি দেবে ভ্যাপসা গরমের হাত থেকে। তবে ফাইনাল গুডবাইয়ের আগে ভাসিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে এই বর্ষা। 
 

POST A COMMENT
Advertisement