Monsoon Withdrawal and Depression Updates: বর্ষার বিদায় তো শুরু, এখনও ১৫% ঘাটতি, বঙ্গোপসাগরের শক্তিশালী নিম্নচাপটির কী খবর?

IMD-র ডেটা বলছে, পয়লা জুন থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ভারতে ৬৯৯.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিক বৃষ্টি হওয়া উচিত ছিল ৮২২ মিলিমিটার। ১৫ শতাংশের ঘাটতি। উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় শুরু হয়ে গিয়েছে। আগামী ৫ থেকে ৭ দিনে দেশের একটি বড় অংশেই বর্ষার বিদায় সম্পূর্ণ হবে।

Advertisement
বর্ষার বিদায় তো শুরু, এখনও ১৫% ঘাটতি, বঙ্গোপসাগরের শক্তিশালী নিম্নচাপটির কী খবর?বর্ষার মেঘ নদিয়ার আকাশে - পিটিআই ফাইল ছবি
হাইলাইটস
  • বঙ্গোপসাগরে নিম্নচাপে পুজোর মুখে ঝেঁপে বৃষ্টি
  • বর্ষার ঘাটতি এখনও পর্যন্ত ১৫ শতাংশ
  • বঙ্গোসাগরের নিম্নচাপে কতটা দুর্যোগ হবে

বর্ষার বিদায়বেলা আসন্ন। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। এখনও দেশজুড়ে বৃষ্টির ঘাটতি ১৫ শতাংশ। আর মাত্র কিছু দিনই বাকি, তারপর গোটা দেশ থেকেই এ বছরের মতো বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। একেবারে বিদায়ের মুহূর্তে কি ওই ১৫ শতাংশ ঘাটতি মেটাতে পারবে মৌসুমি বায়ু? আপাতত এটাই বড় প্রশ্ন।

বঙ্গোপসাগরে নিম্নচাপে পুজোর মুখে ঝেঁপে বৃষ্টি

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ক্রমে তা শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি বাড়বে। যার নির্যাস, পুজোর আগে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা প্রবল। 

বর্ষার ঘাটতি এখনও পর্যন্ত ১৫ শতাংশ

IMD-র ডেটা বলছে, পয়লা জুন থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ভারতে ৬৯৯.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিক বৃষ্টি হওয়া উচিত ছিল ৮২২ মিলিমিটার। ১৫ শতাংশের ঘাটতি। উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় শুরু হয়ে গিয়েছে। আগামী ৫ থেকে ৭ দিনে দেশের একটি বড় অংশেই বর্ষার বিদায় সম্পূর্ণ হবে। দিল্লি-এনসিআর থেকে প্রায় বিদায় নিয়েছে। সেপ্টেম্বরে আর যে কদিন বাকি রয়েছে, তাতে হালকা বৃষ্টি হতে পারে। মোদ্দা বিষয়, বর্ষার বিদায় প্রক্রিয়া শেষের দিকে। তবে উত্তর ভারতের অন্যান্য অংশে পরিস্থিতি এরকম নয়। 

IMD-র প্রকাশিত ম্যাপ
IMD-র প্রকাশিত ম্যাপ

আবহাওয়ার বিভিন্ন মডেলের পূর্বাভাস অনুযায়ী, ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে উত্তরপ্রদেশ ও বিহারে সেপ্টেম্বর মাসের সবচেয়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টি বর্ষার শেষ পর্বে দুই রাজ্যেই কিছুটা স্বস্তি দিতে পারে। তবে গোটা দেশের বৃষ্টির ঘাটতি কতটা কমবে, তা নির্ভর করবে বৃষ্টির তীব্রতা এবং কোন কোন এলাকায় কতটা বৃষ্টি হচ্ছে, তার উপর।

কোন কোন রাজ্যে বৃষ্টির ঘাটতি থাকতে পারে?

IMD ম্যাপ বলছে, পূর্ব ভারত ও মধ্য ভারতে স্বাভাবিকের কাছাকাছি বৃষ্টি হতে পারে বর্ষার বিদায়বেলায়। অন্যদিকে উত্তর-পশ্চিম ও দক্ষিণ ভারতে ঘাটতি থাকবে। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও কেরলে বৃষ্টির ঘাটতি থাকতে পারে। তবে পূর্ব ভারতের বৃষ্টি, সামগ্রিক ঘাটতি কিছুটা কমিয়ে ফেলতে পারে।

Advertisement

IMD-র স্যাটেলাইট চিত্র
IMD-র স্যাটেলাইট চিত্র

বঙ্গোসাগরের নিম্নচাপে কতটা দুর্যোগ হবে

ইতিমধ্যেই বঙ্গোসাগরে যে নিম্নচাপের জন্ম হয়েছে, তার জেরে চলতি সপ্তাহে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, ২২ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ সেপ্টেম্বর অর্থাৎ আজই এটি এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ২২ সেপ্টেম্বর এই নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে এই নিম্নচাপ আরও পশ্চিমে এগিয়ে ২৩ সেপ্টেম্বর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান-এ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। 

২০২৬ সালের বর্ষা শুরু হয়েছিল উল্লেখযোগ্য বৃষ্টির ঘাটতি দিয়ে। পরে জুলাই ও অগস্টে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, এখন বর্ষা বিদায়ের পথে। বৃষ্টির ঘাটতি কমার দিকেই তাকিয়ে কৃষকরা।

POST A COMMENT
Advertisement