আবহাওয়ার আপডেটধীরে ধীরে গরম নিজের খেলা দেখাতে শুরু করেছে। তাপমাত্রা মার্চ থেকেই ঊর্ধ্বমুখী। আবার কখনও কখনও দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গেই আসছে কালবৈশাখী। আবহাওয়ার এই খামখেয়ালিপনা নিয়ে বড়সড় আপডেট দিল IMD।
পরপর ২টি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রভাব ইতিমধ্যেই ফেলতে শুরু করেছে। প্রথম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হবে ২৬ মার্চ থেকেই। এরপর ২৭-২৮ মার্চ এবং ২৯-৩১ মার্চের মধ্যে আরও একটি তৈরির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে। আগামী কয়েদিন পাহাড় এবং সমতল অঞ্চলে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। উল্লেখযোগ্য ভাবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে অকাল বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।
আগামী ২ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় আবার ১-২ ডিগ্রি কমে যেতে পারে দেশের বিস্তীর্ণ অংশে।
এর আগের সপ্তাহেও পরপর ৩টি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে বিচ্ছিন্ন থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে উত্তর পশ্চিম ভারতে। পূর্ব অংশেও বজ্রপাত ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।
যদিও বৃষ্টিপাত সাধারণত হালকা থেকে মাঝারি থাকবে, তবুও পাহাড়ি এলাকায় বসবাসকারী বা ভ্রমণকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। দমকা হাওয়া এবং বজ্রপাত ঝুঁকিপূর্ণ হতে পারে।
উত্তর ভারতে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং পূর্বে সিকিমে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বহু পর্যটক আটকে পড়েছেন ধসের জেরে। লাচেনগামী চুংথাংয়ের রাস্তায় ফেঁসে শতাধিক।
মার্চের শেষ সপ্তাহে উত্তর ভারতের হিমালয় অঞ্চল, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে।