প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- ছবি সৌজন্য: রয়টার্সস্কুলে কেমন ছাত্র ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আজ অর্থাত্ বুধবার প্রশাসক নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তিতে ছাত্র জীবনের স্মৃতি হাতড়ালেন প্রধানমন্ত্রী। জানালেন, তিনি এখনও একজন ছাত্র। ২০০১ সালে ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মোদী। তারপরে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সরকারের প্রধান হিসেবে তাঁর ২৫ বছর পূর্তি হল।
স্কুলে ছাত্র হিসেবে কেমন ছিলেন মোদী?
এই ২৫ বছরের সফরের নানা চ্যালেঞ্জ তিনি কীভাবে মোকাবিলা করেছেন, তা বোঝাতে গিয়ে ছেলেবেলার স্মৃতি টানলেন। জানালেন, গুজরাতের ভডনগরে যে স্কুলে তিনি পড়তেন, সেই স্কুলে তিনি ছাত্র হিসেবে কেমন ছিলেন।
'এখনও নিজেকে বিদ্যার্থীই মনে করি'
মোদী বললেন, 'আমার মনে আছে, আমি যখন ভডনগরের স্কুলে পড়তাম, আমাদের মাস্টারমশাই নানা বিষয়ে পড়াতেন, ক্লাসে সবচেয়ে আগে পৌঁছনো ছাত্র হিসেবে সর্বদা আমার নাম প্রথমে থাকত। শেখার ওই লোভ আমার জীবনের অংশ হয়ে গিয়েছে। আমি আজও নিজেকে একজন বিদ্যার্থীই মনে করি। প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করি।'
#WATCH | The country has given me so much, and therefore, my responsibility towards the nation is even greater. I believe every citizen has the greatest right over me. The trust earned over 25 years and the experience of this journey are valuable assets, not just for Modi, but for the nation and every citizen of India. I remember my school days in Vadnagar, when I was always among the first students to reach class. That eagerness to learn became a part of my life, and even today, I consider myself a student, striving to learn something new every day. That is why I also prayed at the temple for the strength to never lose my ability to learn: PM @narendramodi #25SaalSevaOnDD #PMModi #25YearsOfService #25YearsOfLeadership #25YearsOfSeva
— DD News (@DDNewslive) October 7, 2026
ভগবান গণেশের কাছে প্রার্থনা
৭৮ বছর বয়সী মোদী আজ দিন শুরু করেন দিল্লির শ্রীবিনায়ক মন্দিরে পুজো দিয়ে। ভগবান গণেশের কাছে নিজের জন্য কী চেয়েছেন তিনি, তাও জানালেন। বললেন, প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করি। তাই আজ মন্দিরে আমি আমার জন্যও একটি প্রার্থনা করেছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, আমার শেখার এই ইচ্ছেশক্তি যেন কখনও না কমে।'
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ
গুজরাতের মেহসানা জেলার ছোট শহর ভডনগরে জন্ম নরেন্দ্র মোদির। শৈশবের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাঁর। পরে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে (আরএসএস) যোগ দেন। ধীরে ধীরে বিজেপির একজন নীচুস্তরের কর্মী থেকে দলের গুরুত্বপূর্ণ কৌশলবিদ হয়ে ওঠেন। ২০০১ সালে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হন এবং ১২ বছরেরও বেশি সময় ওই পদে ছিলেন। এরপর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে বড় জয় এনে দিয়ে জাতীয় রাজনীতির নেতৃত্বে উঠে আসেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রার পিছনে দেশের মানুষের নিরন্তর আস্থাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, 'আজ আমি যা, যেখানে দাঁড়িয়ে রয়েছি এবং যে ভূমিকাতেই কাজ করছি না কেন, তার সবচেয়ে বড় অবদান জনতা জনার্দনের।' নিজের রাজনৈতিক যাত্রায় সমালোচকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'যাঁরা আমার বিরোধিতা করেছেন, তাঁরা আমাকে গণতন্ত্রের শক্তি শিখিয়েছেন। আমার সমালোচকরা আমাকে নিজের ভিতরের দিকে তাকাতে শিখিয়েছেন।'