মোদী জানান, এতদিন ধরে এই বিল নিয়ে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। 'নারী সংরক্ষণের পক্ষে ভোট দিন', লোকসভায় সমস্ত দলের উদ্দেশে এমনই আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স পোস্টের মাধ্যমে তিনি এই বার্তা দেন। এদিন সংসদে 'নারীশক্তি বন্দন অধিনিয়ম' নিয়ে ভোটাভুটি হতে পারে। বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত, দীর্ঘ সময় ধরে এই বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর দাবি, বিরোধীদের তোলা বিভিন্ন সংশয়, প্রশ্ন এবং আপত্তিরও জবাব দেওয়া হয়েছে।
মোদী জানান, এতদিন ধরে এই বিল নিয়ে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। সেগুলি দূর করতে যুক্তির মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কোনও তথ্যের অভাব থাকলে সেগুলিও সংসদের সদস্যদের সামনে তুলে ধরা হয়েছে। কারও মনে কোনও আপত্তি থাকলে, সেই বিষয়গুলিও আলোচনার মাধ্যমে স্পষ্ট করার চেষ্টা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
I would like to appeal to all Members of Parliament…
— Narendra Modi (@narendramodi) April 17, 2026
Please reflect upon your conscience, remembering the women in your own families.
The legislation to ensure women’s reservation in legislative bodies is a significant opportunity to do justice to women of our nation.
Please…
'এবার অধিকার দেওয়ার সময়'
প্রধানমন্ত্রীর কথায়, মহিলা সংরক্ষণ ইস্যুতে দেশে প্রায় ৪০ বছর ধরে রাজনীতি হয়েছে। কিন্তু এখন সময় এসেছে দেশের অর্ধেক জনসংখ্যাকে তাদের ন্যায্য অধিকার দেওয়ার। স্বাধীনতার এত বছর পরেও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় মহিলাদের প্রতিনিধিত্ব কম থাকা উচিত নয়, বলেন প্রধানমন্ত্রী।
ভোটের আগে সব দলকে আবেদন
লোকসভায় ভোটের আগে সব রাজনৈতিক দলের কাছে সমর্থনের আবেদন জানান প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি বলেন, সবাই যেন সংবেদনশীলভাবে বিষয়টি বিবেচনা করেন এবং মহিলা সংরক্ষণের পক্ষে ভোট দেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের কোটি কোটি মহিলার নজর এখন সংসদের দিকে। এই সিদ্ধান্তের সঙ্গে তাঁদের আশা এবং প্রত্যাশা জড়িয়ে। তাই এমন কোনও পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে নারীশক্তির অনুভূতিতে আঘাত লাগে।
ভোটাভুটির পর এই বহুল আলোচিত বিল কোন পথে এগোয় এবং সেদেশের নারী প্রতিনিধিত্বের ভবিষ্যৎ কোন দিকে যায় সেটাই দেখার।