নতুন ওয়েব সিরিজ।সম্প্রতি মুঘল গার্ডেনের নাম পাল্টে ফেলা হয়েছে। একের পর এক মুঘল স্থাপত্য বা নির্দর্শনের নাম পাল্টে ফেলার যে প্রয়াস চলছে তা নিয়ে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। এবার বিষয়টিতে আপত্তি জানালেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। তাঁর অভিযোগ, বর্তমানে ভারতের প্রাচীন ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। মুঘলদের (Mughals) ভারতীয় ইতিহাসে খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে। এবার সেই নিয়েই কেন্দ্রের সমালোচনা করলেন নাসিরুদ্দিন শাহ।
সম্প্রতি নিজের আগামী ওয়েবসিরিজ ‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই বলিউড অভিনেতা। সেখানেই সাক্ষাৎকার দেওয়ার সময় মুঘলদের প্রসঙ্গ উঠতে তিনি বলেন, “দেশের ইতিহাসে মুঘলদের যেমন অতিরঞ্জিত করার কোনও প্রয়োজন নেই, তেমনই তাঁদের ভিলেন সাজানোরও প্রয়োজন নেই!”
নাসিরুদ্দিন আরও বলেন, “ইদানিং দেশের মানুষের মধ্যে অদ্ভুত এক প্রবণতা দেখা যাচ্ছে। বলা হচ্ছে, মুঘলরা যা করেছেন, সবই নাকি খারাপ। এভাবে ইতিহাসের ভুল ব্যাখা হচ্ছে। সবার যদি মনে হয় মুঘলদের সবই খারাপ, তাহলে সরকার গিয়ে তাজমহল (Taj Mahal) ও লালকেল্লা (Red Fort) গুঁড়িয়ে দিক। ব্যস, সমস্যা মিটে যায় তাহলে।”
মুঘল আমলের ৪০টি গ্রামের নাম পরিবর্তন থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবনের ঐতিহাসিক মুঘল উদ্যানের নাম পরিবর্তন করে অমৃত উদ্যান করা নিয়ে নাসিরুদ্দিন শাহ নিজের মতামত জানিয়েছেন। তাঁর কথায়, “মুঘলরা এখানে লুটপাট করতে আসেনি। থাকতে এসেছিল। তাঁদের অবদান কে অস্বীকার করতে পারে?”
আরও পড়ুন-তৃতীয় বিশ্বযুদ্ধের প্রমাদ! ৩ ভাগ হবে বিশ্ব, ভারত কোন দিকে?