NH 33-তে ভয়াবহ দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি, মৃত ৪ শিশু-সহ ১৩

ফের দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি। ঝাড়খণ্ডের রামগড় জেলায় দুর্ঘটনার কবলে পড়েছে বিহারের পুণ্যার্থীদের গাড়িটি। এই দুর্ঘটনায় মৃত্যু হল ১৩ জনের।

Advertisement
NH 33-তে ভয়াবহ দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি, মৃত ৪ শিশু-সহ ১৩NH 33-তে ভয়াবহ দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি
হাইলাইটস
  • ঝাড়খণ্ডের রামগড় জেলার রাজাপাড়া এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা।
  • রাঁচি-পটনা হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের নিয়ে যাওয়া একটি স্করপিও গাড়ি।
  • পুণ্যার্থীরা বিহারের নালন্দা জেলার জাংহারো গ্রামের বাসিন্দা।

ঝাড়খণ্ডের রামগড় জেলার রাজাপাড়া এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। NH-33 এর   রাঁচি-পটনা হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের নিয়ে যাওয়া একটি স্করপিও গাড়ি। বিহার থেকে আসা ওই পুণ্যার্থীদের গাড়িতে ছিলেন মোট ১৪ জন। মর্মান্তিক দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৪ শিশু, ৪ মহিলা-সহ মোট ১৩ জনের। অপর একজনও জখম হয়েছেন। যদিও কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।

রিপোর্ট বলছে, রবিবার রাত ২টো নাগাদ জাতীয় সড়ক ৩৩-এর উপর দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, পুণ্যার্থীরা বিহারের নালন্দা জেলার জাংহারো গ্রামের বাসিন্দা। পুজো দিতে রাজরাপ্পার উদ্দেশে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।

দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। উদ্ধারকাজে হাত লাগান তাঁরা। ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে যাত্রীদের বের করে আনতে সাহায্য করেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশকর্মীরা।

জেলার এক পুলিশ আধিকারিক জানান, ১৩ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আহত ব্যক্তিকে রামগড় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে চলতি নভেম্বর মাসের শুরুতেই ঝাড়খণ্ডে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গত ৫ নভেম্বর খুঁটি জেলার কাররা-তোরপা প্রধান সড়কের জোনে-লুদরু মোড়ের কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৭ জনের। ওই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

 

POST A COMMENT
Advertisement