Greater Noida Bus Fire: বাসে জীবন্ত পুড়ে মৃত ৯, যমুনা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক ঘটনা

এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। বাসটি দিল্লি থেকে মহোবারের দিকে যাচ্ছিল। রাত প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ বাসটিতে আগুন লাগে। এই বাসটিতে প্রায় ৪০-৫০ জন যাত্রী ছিলেন।

Advertisement
বাসে জীবন্ত পুড়ে মৃত ৯, যমুনা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক ঘটনাগ্রেটার নয়ডা বাসে আগুন
হাইলাইটস
  • এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে
  • বাসটি দিল্লি থেকে মহোবারের দিকে যাচ্ছিল
  • রাত প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ বাসটিতে আগুন লাগে

বুধবার গভীর রাতে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে। এই রাস্তায় চলন্ত একটি স্লিপার বাসে আগুন লেগে যায়। তাতে ৯ জনের মৃত্যু হয় বলে খবর। যদিও কয়েকজন যাত্রী প্রাণ বাঁচাতে চলন্ত বাস থেকেই ঝাঁপ দিয়েছেন বলে জানা গিয়েছে। 

ইতিমধ্যেই জয়েন্ট সিপি রাজীব নারায়ণ মিশ্র দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। বাসটি দিল্লি থেকে মহোবারের দিকে যাচ্ছিল। রাত প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ বাসটিতে আগুন লাগে। 

তিনি আরও জানান, এই বাসটিতে প্রায় ৪০-৫০ জন যাত্রী ছিলেন। বাসটিতে যখন আগুন লাগে, ঠিক তখনই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কয়েকজন যাত্রী চলন্ত বাস থেকেই ঝাঁপ দেন। তারপর মুহূর্তের মধ্যে আগুন গোটা বাসটিকে গ্রাস করে নেয়।

যতদূর খবর, এই ঘটনার খবর পেয়েই দমকলের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তাদের বেশ কিছুক্ষণ চেষ্টার সুবাদে আগুন নিয়ন্ত্রণে আসে।

সেই বাস (ছবি: নিজস্ব)

আগুন লাগে কী করে?
এখনও এই বিষয়টা স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে আরও তথ্য জানতে যাত্রীদের সঙ্গে কথা বলছে পুলিশ। সেখান থেকেই তারা বোঝার চেষ্টা করছেন যে কীভাবে আগুন লাগে বাসটিতে।

গ্রেটার নয়ডার এই দুর্ঘটনার খবর পৌঁছে গিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে। তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের যাতে যথাযথ চিকিৎসা দেওয়া হয়, সে বিষয়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানান হয়েছে, যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের সব ধরনের সাহায্য করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

মাথায় রাখতে হবে, স্লিপার বাসে আগুন লাগার ঘটনা নতুন কিছু নয়। মাঝে মধ্যেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তাতে মৃত্যুও হচ্ছে অনেকের। এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে একাধিক নিয়মও সামনে এনেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরও খুব একটা কিছু বদলায়নি বলেই মনে করছে বিশেষজ্ঞরা। 

Advertisement

  

POST A COMMENT
Advertisement