Nitin Gadkari News: 'আগের মতো করে আর...', নাগপুরে হঠাৎ ইঙ্গিতপূর্ণ বার্তা গড়করির

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন  গড়করি নাগপুরের এক অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন। সম্প্রতি বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল হয়েছে। এহেন প্রেক্ষাপটে তাঁর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। মত রাজনৈতিক মহলের।

Advertisement
'আগের মতো করে আর...', নাগপুরে হঠাৎ ইঙ্গিতপূর্ণ বার্তা গড়করিরসম্প্রতি বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল হয়েছে। এহেন প্রেক্ষাপটে তাঁর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

'আর বেশি পরিশ্রম করতে পারছি না। নতুন প্রজন্মকে এগিয়ে আসার সুযোগ রপে দেওয়া উচিত।' বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন  গড়করি। নাগপুরের এক অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন। সম্প্রতি বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল হয়েছে। এহেন প্রেক্ষাপটে তাঁর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। মত রাজনৈতিক মহলের।

অনুষ্ঠানে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ  গড়করি। জানান, গত প্রায় ৩০ বছর ধরে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। এই দীর্ঘ সময়ে বহু উত্থান-পতনের সাক্ষী থেকেছেন। পেয়েছেন বহু সম্মানও। কিন্তু এখন আর আগের মতো বেশি কাজ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

 গড়করির কথায়, 'নতুন প্রজন্মের হাতে তুলে দায়িত্ব তুলে দেওয়া উচিত। নতুন প্রজন্ম এসেছে। প্রবীণরা তাঁদের পথ দেখাচ্ছেন।'  

নতুন প্রজন্মের হাতে দায়িত্ব?
সম্প্রতি বিজেপির অন্দরে বড় সাংগঠনিক পরিবর্তন হয়েছে। গত সপ্তাহেই দলের জাতীয় পদাধিকারীদের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। বিজেপির নতুন 'ন্যাশানাল টিমে' ৬৫ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে ৫১ জনই নতুন মুখ।

দলের সভাপতি নীতিন নবীন নেতৃত্বে এই নতুন দল বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসাবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নতুন মুখের সংখ্যা বাড়ায় দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও জল্পনা শুরু হয়েছে।

এহেন পরিস্থিতিতেই  গড়করির 'নতুন প্রজন্মকে সুযোগ' দেওয়ার মন্তব্যকে ঘিরে জল্পনা আরও বেড়েছে।

মন্ত্রিসভায় রদবদল নিয়েও জল্পনা
বিজেপির সাংগঠনিক রদবদলের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভায় পরিবর্তন হতে পারে বলে জল্পনা চলছে। যদিও এখনও পর্যন্ত মন্ত্রিসভায় রদবদল নিয়ে অফিসিয়াল কোনও ঘোষণা হয়নি।

তার মধ্যেই  গড়করির মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে তিনি নিজের বক্তব্যে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রিসভা বা নিজের মন্ত্রিত্ব ছাড়ার কথা বলেননি।  

উন্নয়নের কাজ থামবে না:  গড়করি 
নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথা বললেও, কাজ থেমে থাকবে না বলেই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বরং আগামিদিনে কাজের পরিমাণ আরও বাড়বে বলেই জানিয়েছেন।

বিশেষ করে মহারাষ্ট্রের প্রত্যন্ত এবং আদিবাসী এলাকাগুলির উন্নয়নের উপর জোর দেওয়ার হবে বলে জানান  গড়করি। তাঁর লক্ষ্য, রাজ্যের কোনও আদিবাসী গ্রাম যেন বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত না থাকে। পাশাপাশি গোটা রাজ্যেই উন্নয়নের গতি বাড়ানোই সরকারের টার্গেট বলে জানিয়েছেন তিনি। 

Advertisement

বিজেপিতে বড় সাংগঠনিক বদল
উল্লেখ্য, ২০১৫ সালের পর এই প্রথম বিজেপিতে এত বড় মাপের সাংগঠনিক পরিবর্তন হয়েছে। নতুন জাতীয় দলে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ আনা হয়েছে।

জাতীয় সহ-সভাপতিদের তালিকায় রয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ সিন্ধিয়া এবং প্রাক্তন আরএসএস নেতা রাম মাধব। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।  

POST A COMMENT
Advertisement