Bihar Next Chief Minister: নীতীশ এবার দিল্লিতে, বিহারে পরবর্তী CM কে? সম্রাট ছাড়াও যাঁরা তালিকায়...

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছেছেন। আজ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেবেন। তিনি ১১ তারিখে পটনায় ফিরবেন। এখন প্রশ্ন হলো, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে কবে পদত্যাগ করবেন? মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিহার বিজেপির শীর্ষ নেতারাও দিল্লিতে উড়ে যান, কারণ দিল্লিই নির্ধারণ করবে কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী। সম্রাট চৌধুরি চেয়ারটি পাবেন নাকি বিজেপি আবারও সবাইকে চমকে দেবে, সেটাও বড় প্রশ্ন, কারণ মুখ্যমন্ত্রী পদের দৌড়ে আটজনের নাম রয়েছে।

Advertisement
নীতীশ এবার দিল্লিতে, বিহারে পরবর্তী CM কে? সম্রাট ছাড়াও যাঁরা তালিকায়...মুখ্যমন্ত্রী পদের দৌড়ে যে ৮ নাম

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছেছেন। শোনা যাচ্ছে, তিনি আজ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেবেন। তিনি ১১ তারিখে পটনায় ফিরবেন। এখন প্রশ্ন হলো, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে কবে পদত্যাগ করবেন? মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিহার বিজেপির শীর্ষ নেতারাও দিল্লিতে উড়ে যান, কারণ দিল্লিই নির্ধারণ করবে কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী। সম্রাট চৌধুরি চেয়ারটি পাবেন  নাকি বিজেপি আবারও সবাইকে চমকে দেবে, সেটাও বড় প্রশ্ন, কারণ মুখ্যমন্ত্রী পদের দৌড়ে আটজনের নাম রয়েছে।

১০ এপ্রিল দিল্লিতে বিজেপির কোর গ্রুপের বৈঠক
১০  এপ্রিল দিল্লিতে বিহার বিজেপির  কোর গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে, যার সভাপতিত্ব করবেন দলটির জাতীয় সভাপতি নিতিন নবীন, যিনি নিজেও বিহারেরই বাসিন্দা। যদিও বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও স্পষ্ট নয়, সূত্র ইঙ্গিত দিচ্ছে, খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দিল্লিতে কোর গ্রুপ যখন বিহার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসবে, তখন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা হতে পারে। ঐকমত্যে পৌঁছানোই এর উদ্দেশ্য।  


নীতীশ কুমার কোন দিন পদত্যাগ করবেন?
আগামী ১৩ এপ্রিল নীতীশ কুমার মন্ত্রিসভার শেষ বৈঠক। সূত্র থেকে জানা গেছে, নীতীশ কুমার আগামী ১৪ এপ্রিল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে রাজ্যপালের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিতে পারেন।  এমনটা হলে, ১৪  এপ্রিল বিহারে নীতীশ কুমারের ক্ষমতায় থাকার মেয়াদের অবসান ঘটবে।

১৪ এপ্রিল NDA বিধায়ক দলের বৈঠক
আগামী ১৪  এপ্রিল এনডিএ বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে  নেতা নির্বাচিত হবেন। নির্বাচিত নেতাই বিহারের মুখ্যমন্ত্রী হবেন। নতুন মুখ্যমন্ত্রী আগামী ১৫ এপ্রিল শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এই প্রথমবার কোনও বিজেপি নেতা বিহারের মুখ্যমন্ত্রী হতে পারেন।

পটনায় সম্রাট চৌধুরির পোস্টার লাগানো হয়েছে
এদিকে, পটনায় বিজেপি কার্যালয়ের গেটেও সম্রাট চৌধুরির পোস্টার লাগানো হয়। বাল্মীকি সমাজ সংঘের লাগানো সেই পোস্টারগুলিতে সম্রাট চৌধুরিকে মুখ্যমন্ত্রী করার দাবি জানানো হয়। তবে, কয়েক মিনিটের মধ্যেই কিছু বিজেপি কর্মী সেগুলি ছিঁড়ে ফেলেন।

Advertisement

মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কারা কারা আছেন?  

  • মুখ্যমন্ত্রী পদের দৌড়ে প্রথম নামটি হলো উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি। তিনি কোয়েরি সম্প্রদায়ের এবং বিহারে বিজেপির একজন প্রধান ওবিসি নেতা।
  • দ্বিতীয়জন হলেন পাঁচবারের বিধায়ক এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। তিনি ভূমিহার সম্প্রদায়ের এবং আরএসএস-এর সঙ্গে তাঁর দীর্ঘ ও গভীর সম্পর্ক রয়েছে।
  • তৃতীয় হলেন দিলীপ জয়সওয়াল, বিহারের একজন মন্ত্রী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
  • চতুর্থ হলেন বিজেপির প্রবীণ নেতা নিত্যানন্দ রায়। তিনি রাজ্য সভাপতিসহ দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে  ছিলেন এবং মোদী সরকারের মন্ত্রীও।
  • পাঁচ নম্বরে রয়েছেন মঙ্গল পান্ডে, যিনি বর্তমানে বিহারের মন্ত্রী এবং দলের রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
  • ষষ্ঠ স্থানে রয়েছেন পটনার দিঘা কেন্দ্রের বিধায়ক সঞ্জীব চৌরাসিয়া। তিনি ২০১৫ সাল থেকে একটানা নির্বাচনে জয়ী হয়ে আসছেন। তিনি এবিভিপি-র মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন এবং বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
  • ৭ নম্বরে রয়েছেন, বিহার সরকারের তফসিলি জাতি ও তফসিলি উপজাতি কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী জনক রাম। বিহারে কোনও দলিত নেতা মুখ্যমন্ত্রী হলে, তাঁদের মধ্যে জনক রামের নামও থাকতে পারে।
  • এই তালিকার অষ্টম স্থানে রয়েছেন রমা নিষাদ, যিনি প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি মন্ত্রীও হয়েছেন। বিজেপি যদি কোনও মহিলাকে মুখ্যমন্ত্রী করেন, তবে তিনি হতে পারেন রমা নিষাদ।

POST A COMMENT
Advertisement