Odisha woman raped: প্রথমে প্রেমিক, পরে অচেনা ব্যক্তি, দু’বার ধর্ষণের পর ছাদ থেকে ফেলে খুন তরুণী, হাড়হিম করা ঘটনা

ভালোবাসার মানুষকে বিশ্বাস করে চরম মাসুল দিতে হল তরুণীকে। দু’দফা ধর্ষণের শিকার হয়ে শেষে খুন হতে হয়েছে ২৩ বছরের এক তরুণীকে। ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে। ঘটনা ওড়িশার জগৎসিংহপুরের।

Advertisement
প্রথমে প্রেমিক, পরে অচেনা ব্যক্তি, দু’বার ধর্ষণের পর ছাদ থেকে ফেলে খুন তরুণী, হাড়হিম করা ঘটনা
হাইলাইটস
  • ভালোবাসার মানুষকে বিশ্বাস করে চরম মাসুল দিতে হল তরুণীকে। 
  • দু’দফা ধর্ষণের শিকার হয়ে শেষে খুন হতে হয়েছে ২৩ বছরের এক তরুণীকে।

ভালোবাসার মানুষকে বিশ্বাস করে চরম মাসুল দিতে হল তরুণীকে। দু’দফা ধর্ষণের শিকার হয়ে শেষে খুন হতে হয়েছে ২৩ বছরের এক তরুণীকে। ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে। ঘটনা ওড়িশার জগৎসিংহপুরের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, তাঁর প্রেমিক তাঁকে মন্দিরে ডেকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। সেই বিশ্বাসেই তিনি বাড়ি ছাড়েন। এরপর নির্জন স্থানে নিয়ে গিয়ে প্রেমিক তাঁকে ধর্ষণ করে। এবং রহমানা বাসস্ট্যান্ডের কাছে ফেলে রেখে চলে যায়।

পুলিশ সুপার অঙ্কিত কুমার ভার্মা জানিয়েছেন, মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত অবস্থায় বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন তরুণী। সেই সময় ঝাড়খণ্ডের এক ব্যক্তি সাহায্যের প্রস্তাব দেয়। মোটরসাইকেলে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পারাদ্বীপের দিকে নিয়ে যাওয়ার পথে তাকে ধর্ষণ করে। অভিযোগ, পরে নিজের ভাড়া বাড়ির চারতলার ছাদ থেকে তরুণীকে ফেলে দেয় সে। পরদিন দেহ উদ্ধার হয়।

২৩ ফেব্রুয়ারি দেহ উদ্ধারের পর প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। ২৫ ফেব্রুয়ারি পারাদ্বীপ মডেল থানায় মৃতার ভাই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তার আগের দিন তির্তোল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অপহরণ, ধর্ষণ ও খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। দুই অভিযুক্তের মধ্যে আগে কোনও যোগাযোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক রিপোর্ট ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে চার্জশিট তৈরি করা হবে।

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নবীন পট্টনায়েক। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আর কত নিরীহ প্রাণ এভাবে হারাবে? নাবালিকা থেকে প্রাপ্তবয়স্ক, কেউই নিরাপদ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।' তিনি আরও অভিযোগ করেন, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে অপরাধীদের মধ্যে ভয় নেই।

 

POST A COMMENT
Advertisement