Gita Gopinath Warning: সবে শুরু... আরও বাড়বে পেট্রোল, ডিজেলের দাম, একসঙ্গে ৩ ওয়ার্নিং IMF বিশেষজ্ঞের

ভারতে ইতিমধ্যেই বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। আর তেলের দাম আগামিদিনে আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন IMF-এর প্রাক্তন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ। তাঁর মতে, ইরান যুদ্ধ পরিস্থিতিতে আরও বাড়তে পারে পেট্রোল এবং ডিজেলের দাম। এর জন্য দেশে মুদ্রাস্ফীতি হতে পারে। পাশাপাশি ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ার ফলে আরও বিপদ বাড়বে বলে মনে করছেন তিনি। 

Advertisement
সবে শুরু... আরও বাড়বে পেট্রোল, ডিজেলের দাম, একসঙ্গে ৩ ওয়ার্নিং IMF বিশেষজ্ঞেরগীতা গোপীনাথের সতর্কতা
হাইলাইটস
  • ভারতে ইতিমধ্যেই বেড়ছে পেট্রোল ডিজেলের দাম
  • আর তেলের দাম আগামিদিনে আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন IMF-এর প্রাক্তন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ
  • ইরান যুদ্ধ পরিস্থিতিতে আরও বাড়তে পারে পেট্রোল এবং ডিজেলের দাম

ভারতে ইতিমধ্যেই বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। আর তেলের দাম আগামিদিনে আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন IMF-এর প্রাক্তন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ। তাঁর মতে, ইরান যুদ্ধ পরিস্থিতিতে আরও বাড়তে পারে পেট্রোল এবং ডিজেলের দাম। এর জন্য দেশে মুদ্রাস্ফীতি হতে পারে। পাশাপাশি ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ার ফলে আরও বিপদ বাড়বে বলে মনে করছেন তিনি। 

এমন পরিস্থিতিতে হার্ভার্ডের প্রফেসর গীতা গোপীনাথ ভারতকে ট্রিপল ওয়ার্নিং দিয়েছেন। আর তাঁর কথা সত্যি হলে ভারতের জন্য বেশ খারাপ সময় অপেক্ষা করছে। 

এলপিজি থেকে সাড়ের দাম, সঙ্কট সর্বত্র
গীতা গোপীনাথ ইন্ডিয়া টুডে টিভি-কে জানান, মধ্যপ্রাচ্যে সঙ্কটের জন্য সারা পৃথিবীর তেল এবং গ্যাস সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত। তেল, এলপিজি, এলএনজি এবং সাড়ের ক্ষেত্রে বিরাট সঙ্কট তৈরি হয়েছে। যার ফলে বাড়তে শুরু করেছে দাম। তাঁর কথায়, 'আমরা এই জিনিস ভারতে দেখতে শুরু করেছি। আসলে ভারত তেল এবং গ্যাসের জন্য মধ্যপ্রাচ্যের উপর অনেকটাই নির্ভরশীল। তাই এখন শুধু দাম নয়, সঙ্কট নিয়েই ভাবার সময় এসেছে।'

১৪০ ডলারে পৌঁছতে পারে তেলের দাম
গীতা গোপীনাথের মতে, মধ্যপ্রাচ্যে সঙ্কটের জন্য সারা পৃথিবীতেই তেল এবং গ্যাসের সঙ্কট তৈরি হয়েছে। হরমুজ বন্ধ থাকার ফলেই মূলত জটিলতা তৈরি হয়েছে। আর পরিস্থিতি না শুধরালে সমস্যা আরও বাড়বে। 

তিনি আশঙ্কা করছেন, হরমুজে অশান্তি না মিটলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে। এটা পৌঁছে যেতে পারে ব্যারেল প্রতি ১৪০ ডলারে। বিশেষত, জুন পর্যন্ত যদি এই সমস্যা চলতে থাকে, তাহলে এহেন বিপদের সম্ভাবনা প্রবল। 

ট্রিপল ওয়ার্নিং
গোপীনাথের মতে, এমন পরিস্থিতিতে সরকারের কিছুই করার নেই। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে ভারতেও পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধির সম্ভাবনা থেকেই যায়। পাশাপাশি এই প্রসঙ্গে মূল্যবৃদ্ধির বিষয়েও সতর্ক করে দেন তিনি। তাঁর কথায়, 'তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যবৃদ্ধির আশঙ্কা থেকেই যায়। আগামী মাসগুলিতে এই পরিস্থিতি আরও গভীর রূপ নিতে পারে।'

Advertisement

ও দিকে টাকার দাম পড়া নিয়েও সতর্ক করে দিয়েছেন তিনি। তাঁর কথায়, ফেব্রুয়ারিতে ডালারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দর ছিল ৯১ টাকা। কিন্তু সেখান থেকে এখন ৯৭ টাকার কাছাকাছি চলে এসেছে। আর সেটা অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। 

যদিও তিনি মনে করছেন, ভারতের অর্থনীতি শক্তিশালী। তাই আগামিদিনে মন্দা আসার সম্ভাবনা তিনি খুব একটা দেখছেন না। 

দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের
মাথায় রাখতে হবে গত এক সপ্তাহে দুইবার বেড়েছে তেলের দাম। প্রথমবার ১৫ মে ৩ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। ও দিকে ১৯ মে ৯০ পয়সা দাম বেড়েছে। আর এই দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

POST A COMMENT
Advertisement