Old Monk Banned: ওল্ড মঙ্ক বন্ধ হলেও এই ব্র্যান্ডের কোন কোন রাম পাওয়া যাবে? জানুন

ওল্ড মঙ্কের ৩টি ভ্যারিয়েন্ট দেশে নিষিদ্ধ করেছে FSSAI। তাহলে কি ওল্ড মঙ্ক একেবারেই আর পাবেন না সুরাপ্রেমীরা? উত্তর হল, না, পাওয়া যাবে। ওল্ড মঙ্কের ৩টি ভ্যারিয়েন্ট নিষিদ্ধ হলেও এখনও ১-২টি ভ্যারিয়েন্ট রয়েছে, যেগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

Advertisement
 ওল্ড মঙ্ক বন্ধ হলেও এই ব্র্যান্ডের কোন কোন রাম পাওয়া যাবে? জানুনওল্ড মঙ্কের কোন কোন রাম ব্যান
হাইলাইটস
  • ওল্ড মঙ্কের ৩টি ভ্যারিয়েন্ট দেশে নিষিদ্ধ করেছে FSSAI
  • ওল্ড মঙ্ক একেবারেই আর পাবেন না সুরাপ্রেমীরা?
  • এখনও ১-২টি ভ্যারিয়েন্ট রয়েছে, যেগুলোর উপর নিষেধাজ্ঞা জারি হয়নি

স্কচ হুইস্কির আভিজাত্য থাকলেও রাম মানেই সুরাপ্রেমীদের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে ওল্ড মঙ্ক। বন্ধুদের আড্ডা হোক বা ক্রিসমাসের জমজমাট পার্টি, সস্তায় পুষ্টিকর এই রাম সকলেরই প্রিয়। কিন্তু FSSAI (ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া) সম্প্রতি যা রিপোর্ট দিয়েছে, তাতে সকলেরই মাথায় আকাশ ভেঙে পড়েছে। জানা গিয়েছে, ওল্ড মঙ্কের বোতলের গায়ে সাঁটা লেবেলে এক রকম দাবি করে আর বোতলের ভিতরে আসলে অন্য রকম জিনিস দেওয়া হচ্ছে! অভিযোগ, উৎকৃষ্ট জিনিস দেওয়ার দাবি করে তার তুলনায় নিম্নমানের উপকরণ দেওয়া হচ্ছে। আর তাই ওল্ড মঙ্কের ৩টি ভ্যারিয়েন্ট দেশে নিষিদ্ধ করেছে FSSAI। তাহলে কি ওল্ড মঙ্ক একেবারেই আর পাবেন না সুরাপ্রেমীরা? 

উত্তর হল, না, পাওয়া যাবে। ওল্ড মঙ্কের ৩টি ভ্যারিয়েন্ট নিষিদ্ধ হলেও এখনও ১-২টি ভ্যারিয়েন্ট রয়েছে, যেগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। 

ওল্ড মঙ্কের কোন কোন রামের বোতল ব্যান?
The Legend, Gold Reserve, and XXX Matured এই ৩টি ভ্যারিয়েন্ট ব্যান করেছে FSSAI 

কেন ব্যান করল FSSAI? 
ওল্ড মঙ্ক-এর থ্রি এক্স রাম ভেরিয়েন্টের বোতলের গায়ে লেখা রয়েছে, ‘সাত বছর পুরোনো ব্লেন্ডেড’। এই দাবি বিভ্রান্তিকর বলে জানিয়েছে FSSAI-এর।  তাদের বক্তব্য, এই রাম তৈরির উপকরণের বেশিরভাগই নিউট্রাল স্পিরিট অর্থাৎ অনেকটা সময় ধরে মজানো হয়নি। গোটা বোতলে থাকা মোট উপাদানের মাত্র ৫ শতাংশ ম্যাচিওরড রাম স্পিরিট রয়েছে। খাঁটি রামে রামের ফ্লেভার মেশানো হচ্ছে। 

ওল্ড মঙ্কের কোন কোন রামের বোতল পাওয়া যাবে? 
Supreme XXX এবং White Rum পাওয়া যাবে

আর কোন কোন রাম-হুইস্কির বোতল ব্যান? 
নিষেধাজ্ঞা জারি করেছে ম্যাকডাওয়েল নাম্বার ওয়ান রাম, ব্যাগপাইপার ডিলাক্স হুইস্কি, ওল্ড কাস্ক ডিলাক্স থ্রি এক্স রাম, সেন্ট্রাল প্রভিন্স হুইস্কি, ম্যাকডাওয়েল নাম্বার ওয়ান সেলিব্রেশন ম্যাচিওরড থ্রি এক্স রাম, অ্যান্টিকুইটি ব্লু হুইস্কি, রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি-র বিক্রির উপরে। 

এই নিষেধাজ্ঞা এখনও পর্যন্ত কার্যকর করা হয়েছে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে। যদিও পশ্চিমবঙ্গ সহ বাকি সমস্ত রাজ্যেই এই ব্যান কার্যকর হবে শীঘ্রই। যদিও রাজ্যের আবগারি দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও নোটিফিকেশন জারি করা হয়নি এই মর্মে। ফলে অনুমান করা হচ্ছে, নোটিফিকেশন জারি না করা পর্যন্ত মিলবে ওল্ড মঙ্কের সব ভ্যারিয়েন্টই। কিন্তু মদ পাওয়া গেলেও FSSAI-এর এই রিপোর্টের পর সুরাপ্রেমীরা কিছুটা হলেও ধাক্কা খেয়েছেন, ফলে ব্যান না হওয়া পর্যন্ত বিক্রি আগামী দিনে কমতে পারে এই নির্দিষ্ট মদগুলির। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement