Pahalgam attack: চিনা ক্যামেরায় পহেলগাঁও হামলা রেকর্ড করেছে জঙ্গিরা, বেজিংয়ের দ্বারস্থ NIA

এনআইএ পহেলগাঁও হামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে একটি ‘গো প্রো’ ক্যামেরা ঘিরে। তদন্তকারীদের সন্দেহ, জঙ্গিরা হামলার ভয়াবহ দৃশ্য রেকর্ড করতে চিনা একটি অ্যাকশন ক্যামেরা ব্যবহার করেছিল। সেই সূত্র ধরেই বেজিংয়ের সহযোগিতা চেয়েছে এনআইএ।

Advertisement
চিনা ক্যামেরায় পহেলগাঁও হামলা রেকর্ড করেছে জঙ্গিরা, বেজিংয়ের দ্বারস্থ NIA
হাইলাইটস
  • এনআইএ পহেলগাঁও হামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে একটি ‘গো প্রো’ ক্যামেরা ঘিরে।
  • তদন্তকারীদের সন্দেহ, জঙ্গিরা হামলার ভয়াবহ দৃশ্য রেকর্ড করতে চিনা একটি অ্যাকশন ক্যামেরা ব্যবহার করেছিল।

এনআইএ পহেলগাঁও হামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে একটি ‘গো প্রো’ ক্যামেরা ঘিরে। তদন্তকারীদের সন্দেহ, জঙ্গিরা হামলার ভয়াবহ দৃশ্য রেকর্ড করতে চিনা একটি অ্যাকশন ক্যামেরা ব্যবহার করেছিল। সেই সূত্র ধরেই বেজিংয়ের সহযোগিতা চেয়েছে এনআইএ।

জম্মুর একটি আদালতে জমা দেওয়া আবেদনে তদন্তকারী সংস্থা জানিয়েছে, হামলার ঘটনায় ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলির ফরেনসিক পরীক্ষায় একটি ইলেকট্রনিক যন্ত্র বিশেষভাবে নজরে আসে GoPro-এর ‘হিরো ১২’ মডেলের ক্যামেরা। তদন্তকারীদের ধারণা, এই ক্যামেরা থেকে হামলার আগে জঙ্গিদের গতিবিধি, অবস্থান এবং পরিকল্পনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

এনআইএ আদালতে দাবি করেছে, সংশ্লিষ্ট ক্যামেরাটি চিনের এক ডিস্ট্রিবিউটারের কাছ থেকে কেনা হয়েছিল বলে সন্দেহ। তাই এর উৎস, সক্রিয়করণের সময় ও পদ্ধতি এবং পরবর্তী ব্যবহারের তথ্য জানতে চিন প্রশাসনের সহায়তা প্রয়োজন। আদালত এনআইএ-র আবেদন মঞ্জুর করেছে।

তদন্তে জানা গিয়েছে, নেদারল্যান্ডসে অবস্থিত নির্মাতা সংস্থার তরফে জানানো হয়েছে যে ক্যামেরাটি ‘এ-ই গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে চিনের একটি সংস্থার কাছে সরবরাহ করা হয়েছিল। ২০২৪ সালের ৩০ জানুয়ারি চিনের ডংগুয়ানে সেটি সক্রিয় করা হয়। তবে এরপর কীভাবে এবং কার মাধ্যমে ক্যামেরাটি জঙ্গিদের হাতে পৌঁছায়, সে বিষয়ে নির্মাতা সংস্থার কাছে কোনও তথ্য নেই। তাদের বক্তব্য, এই তথ্য একমাত্র চিন প্রশাসনই দিতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সশস্ত্র জঙ্গি হামলায় ২৫ জন নিহত হন। সেই নৃশংস ঘটনার ভিডিও ধারণে এই ক্যামেরা ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। এখন ওই ক্যামেরার সূত্র ধরেই হামলার পূর্ণ চিত্র উদ্ঘাটনে তৎপর এনআইএ।

 

POST A COMMENT
Advertisement