India Today Conclave 2021 East : ব্রহ্মপুত্রের তীর থেকে বিহু টু বুলেয়া, উপস্থিত সঙ্গীত শিল্পী পাপন

India Today Conclave 2021 East-এর স্বাগত অনুষ্ঠান মাতিয়ে তুললেন পাপন। আড্ডা থেকে নিজের তৈরি গান সবই ছিল এই অনুষ্ঠানে। থিম ছিল ব্রহ্মপুত্রের তীর থেকে বিহু টু বুলেয়া।

Advertisement
India Today Conclave 2021 East : ব্রহ্মপুত্রের তীর থেকে বিহু টু বুলেয়া, উপস্থিত সঙ্গীত শিল্পী পাপনইন্ডিয়া টুডে কনক্লেভে হাজির পাপন
হাইলাইটস
  • ইন্ডিয়া টুডে-র কনক্লেভে হাজির পাপন
  • ব্রহ্মপুত্রের তীর থেকে বিহু টু বুলেয়া
  • স্বাধীনচেতা পাপন গত ৪ মাস ধরে রয়েছেন গোয়াতে

একের পর এক কাজ নিয়ে বর্তমানে যথেষ্টই ব্যস্ত পাপন। তারই মাঝে ইন্ডিয়া টুডে-র কনক্লেভে। নিজের বর্তমান জীবন এবং গানের জগৎ নিয়ে অনেক কথাই শেয়ার করলেন এখানে। বললেন বর্তমানে করোনা পরিস্থিতিতে নিজের কাজের ওপর তেমন ভাবে প্রভাব পড়তে দেননি তিনি। কারণ অত্যন্ত স্বাধীনচেতা পাপন গত ৪ মাস ধরে রয়েছেন গোয়াতে। সেখানে বসেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি, বেঁধেছেন গানও। 

পাপন

২ দিনের এই কনক্লেভের শুরুতেই আজ সকালে নিজের বেশ কয়েকটি সৃষ্টির মাধ্যমে কার্যত মাতিয়ে তুললেন অনুষ্ঠান। ছিল গ্রাম থেকে পাহাড়ের একাধিক সুর। 

অসম থেকে উঠে আসা পাপন আজ নিজের কাজের মাধ্যে পরিচিত গোটা দেশে। বলিউডে কাজ করার পাশাপাশি. তিনি নিজের ভাষাতেও অনেক কাজ করেছেন। 

অনুষ্ঠানে পাপন

দু'দিনের এই কনক্লেভে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় থেকে একাধিক সেলেব।   

POST A COMMENT
Advertisement