বন্দে মাতরমের নয়া নিয়ম জাতীয় গান 'বন্দে মাতরম' নিয়ে নতুন নিয়ম জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই জাতীয় গান এবার থেকে কখন, কীভাবে গাইতে হবে, তার বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে। বলা হয়েছে, এবার থেকে 'জনগণমন' গাইবার আগেই গাইতে হবে 'বন্দে মাতরম'। বিশেষ বিশেষ কর্মসূচিতে বাধ্যতামূলক হবে এই নির্দেশিকাগুলি।
নতুন নিয়ম অনুসারে কী কী মেনে চলতে হবে?
> জাতীয় গানের ৬টি স্তবক বাধ্যতামূলক ভাবে গাইতে হবে।
> ৩ মিনিট ১০ সেকেন্ডের মধ্যে সেই স্তবকগুলি গাওয়া বা বাজানো আবশ্যক।
> বর্তমানে জাতীয় গানের সময় ৫৩ সেকেন্ড।
> যে কোনও অনুষ্ঠানে 'বন্দে মাতরম' এবং 'জনগণমন' উভয়ই গাওয়া হবে। সেখানে প্রথমে জাতীয় গান অর্থাৎ 'বন্দে মাতরম' গাইতে হবে। তারপর 'জনগণমন'।
> পদ্ম পুরস্কার, সরকারি অনুষ্ঠান এবং অন্যান্য সরকার আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন এবং প্রস্থানের সময় 'বন্দে মাতরম' গাওয়া বা বাজানো বাধ্যতামূলক হবে। > অল ইন্ডিয়া রেডিও এবং দুরদর্শনে জাতিক উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণের আগে এবং পরে জাতীয় গান বাধ্যতামূলক হবে। > রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে কোনও সরকারি অনুষ্ঠানে রাজ্যপালের আগমন এবং প্রস্থানের সময়ে জাতীয় গান বাজানো হবে। যখনই কোনও কুচকাওয়াজে জাতীয় পতাকা উপস্থাপন করা হবে তথনই জাতীয় গান বাজানো হবে। যখনই সরকার কতৃক কোনও বিশেষ আবেদন জারি করা হবে তখনই জাতীয় গান বাজানো হবে।
> জাতীয় গান সকল অনুষ্ঠানে গাওয়া হবে যা আনুষ্ঠানিক নয় কিন্তু মন্ত্রীদের উপস্থিতির কারণে গুরুত্বপূর্ণ।
> স্কুলগুলিতে প্রতিদিন সকালে জাতীয় গান বাজানো উচিত।
> যখনই জাতীয় গান বাজানো হবে তখন শ্রোতাদের সতর্ক করার জন্য প্রথমে মৃদঙ্গ বাজানো উচিত। মার্চিং ড্রিলে ৭টি বিট থাকবে। ধীরে ধীরে বিট কমানো এবং বাড়ানো হবে।
> যখনই জাতীয় গান গাওয়া বা বাজাবো হবে, সকলকে উঠে দাঁড়াতে হবে।
> যদি কোনও সংবাদ বা ছবিতে জাতীয় গান বাজানো হয় তাহলে দর্শকদের দাঁড়াতে হবে না। এই ধরনের ক্ষেত্রে উঠে দাঁড়ালে দর্শকদের ওই সিনেমা দেখতে সমস্যা তৈরি হতে পারে এবং তা থেকে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এতে জাতীয় গানকে সম্মান জানানোর বদলে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।