Petrol Diesel: বোতল-ড্রামে আর তেল নয়, পাম্পগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের

দেশের পেট্রোলপাম্পগুলিতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি রয়েছে। স্পষ্ট জানাল পেট্রোলিয়াম মন্ত্রক। পাশাপাশি কোনও খালি বা অনুপযুক্ত পাত্রে আর পেট্রোল-ডিজেল সংগ্রহ করা যাবে না।

Advertisement
বোতল-ড্রামে আর তেল নয়, পাম্পগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের
হাইলাইটস
  • পেট্রোলপাম্পগুলিতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি রয়েছে
  • কোনও খালি বা অনুপযুক্ত পাত্রে আর পেট্রোল-ডিজেল সংগ্রহ নয়
  • কড়া বার্তা দিল পেট্রোলিয়াম মন্ত্রক

যে কোনও পাত্রে আর পেট্রোল-ডিজেল সংরক্ষণ করা যাবে না। নির্দেশিকা জারি করল পেট্রোলিয়াম মন্ত্রক। জ্বালানি নিয়ে উদ্বেগের মধ্যেই খালি পাত্রে পেট্রোল-ডিজেল কেনা-বেচা করা নিয়ে কড়া বার্তা দিল মোদী সরকার। দেশবাসীর উদ্দেশে শনিবার একটি এক্স পোস্ট করে পেট্রোলিয়াম মন্ত্রক। সেখানে আশ্বস্ত করে বলা হয়, 'দেশের পেট্রোলপাম্পগুলিতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি রয়েছে। তাড়াহুড়ো করে পেট্রোল বা ডিজেল অনুপযুক্ত ভাবে যে কোনও পাত্রে সংরক্ষণ করা ঠিক নয়।'

কার্যত কড় ভাবেই পেট্রোলিয়াম মন্ত্রক বার্তা দিয়েছে, 'সারা দেশে পেট্রোল এবং ডিজেল পর্যাপ্ত পরিমাণ মজুত রয়েছে। সে কারণে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই। খানি বা অনুপযুক্ত পাত্রে পেট্রোল বা ডিজেলের মতো দ্রব্য সংরক্ষণ করা কখনওই উচিত নয়।' পাশাপাশি পেট্রোল পাম্পগুলিকেও সতর্ক করেছে মোদী সরকার। মন্ত্রক জানিয়েছে, নিয়মের বাইরে গিয়ে কেউ যদি কোনও ক্রেতাকে খালি বা অনুপযুক্ত পাত্রে পেট্রল বা ডিজেল দেয়, তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। 

সম্প্রতি তামিলনাড়ুতে একটি পেট্রোল পাম্প থেকে এক ক্রেতাকে অনুপযুক্ত পাত্রে পেট্রোল দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। তারপরই তেড়েফুঁড়ে ওঠে কেন্দ্র। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়, সংশ্লিষ্ট ওই পেট্রল পাম্পের মালিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। ভবিষ্যতে যদি কেউ নিয়ম লঙ্ঘন করেন, তবে যথাযথ পদক্ষেপ করা হবে। মোদী সরকার সতর্ক করে জানিয়েছে, দেশের সকল ডিলারদের জ্বালানি সরবরাহের নিয়ম মেনে চলতে হবে।

ভারত সরকার জানিয়েছে, দেশে খনিজ তেলের কোনও সঙ্কট নেই। যেহেতু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় দেশে জ্বালানির জোগান ব্যাহত হয়েছে, তাই LPG নিয়ে সারা দেশের সঙ্কট তৈরি হয়েছে। তার মধ্যেই পেট্রোল-ডিজেল নিয়েও আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। দেশের একাধিক পেট্রোলপাম্পে গ্রাহকদের লম্বা লাইন নজরে এসেছে। ক্রেতাদের একাংশ বোতল বা অন্য কোনও পাত্রে পেট্রোল-ডিজেল সংরক্ষণ শুরু করে দিয়েছেন। সেই বিষয়টি উল্লেখ করেই সতর্ক করল পেট্রোলিয়াম মন্ত্রক। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement