Narendra Modi Addressing Nation: 'পাপের সাজা পাবে', মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের তুলোধনা মোদীর

PM Modi Speech On Women Reservation Bil: প্রধানমন্ত্রী এদিন আক্রমণের মূল নিশানায় রেখেছিলেন কংগ্রেসকে। তাঁর অভিযোগ, কংগ্রেস আসলে উন্নয়ন ও সংস্কারের চিরশত্রু। ডিজিটাল পেমেন্ট থেকে জিএসটি, ৩৭০ ধারা বিলোপ থেকে সিএএ, দেশের হিতার্থে যখনই কোনো সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে, কংগ্রেস তখনই তাতে বাধা দিয়েছে।

Advertisement
'পাপের সাজা পাবে', মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের তুলোধনা মোদীরজাতির উদ্দেশ্যে ভাষণ মোদীর

PM Modi Speech On Women Reservation Bil: লোকসভায় ‘নারী শক্তি অধিনিয়ম’ বা মহিলা সংরক্ষণ বিল পাস করাতে না পারার যন্ত্রণায় এবার সরাসরি দেশবাসীর দরবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক আবেগী ভাষণে মোদী স্পষ্ট জানালেন, সংখ্যাতত্ত্বের অভাবে বিলটি থমকে গেলেও লড়াই থামবে না। ভাষণের শুরুতেই দেশের কোটি কোটি মা ও বোনদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সব রকম চেষ্টা সত্ত্বেও কিছু মানুষের নেতিবাচক রাজনীতির জন্য বিলটি পাস করানো সম্ভব হয়নি। এর জন্য আমি মর্মাহত।”

প্রধানমন্ত্রী এদিন আক্রমণের মূল নিশানায় রেখেছিলেন কংগ্রেসকে। তাঁর অভিযোগ, কংগ্রেস আসলে উন্নয়ন ও সংস্কারের চিরশত্রু। ডিজিটাল পেমেন্ট থেকে জিএসটি, ৩৭০ ধারা বিলোপ থেকে সিএএ, দেশের হিতার্থে যখনই কোনো সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে, কংগ্রেস তখনই তাতে বাধা দিয়েছে। মোদীর দাবি, “কংগ্রেস পরজীবীর মতো আঞ্চলিক দলগুলোর কাঁধে চড়ে টিকে থাকতে চায়। তারা চায় না কোনো সাধারণ পরিবারের মেয়ে দেশের নেতৃত্বে আসুক। কারণ তাতে তাদের ‘পরিবারবাদী’ রাজনীতি বিপদে পড়বে।”

তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং সমাজবাদী পার্টির মতো আঞ্চলিক দলগুলিকেও রেয়াত করেননি প্রধানমন্ত্রী। তিনি তোপ দাগেন, “এই দলগুলো নিজেদের রাজ্যের মা-বোনেদের ধোঁকা দিয়েছে। সংসদে মহিলাদের উপস্থিতি বাড়ানো এদের লক্ষ্য নয়, বরং নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিই এদের শেষ কথা।” মোদী বলেন, বিরোধীরা চাইলে তিনি এই বিলের সমস্ত কৃতিত্ব তাঁদের দিয়ে দিতে রাজি ছিলেন, কিন্তু তাতেও তাঁরা রাজি হননি। বিল পাসের জন্য প্রয়োজনীয় ৬৬ শতাংশ ভোট না পাওয়ায় আপাতত এটি স্থগিত থাকলেও প্রধানমন্ত্রীর প্রত্যয়ী ঘোষণা, “আমরা হারিনি, লড়াই চলবে। ১০০ শতাংশ মহিলার আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে।”

কী এই মহিলা সংরক্ষণ বিল ও কেন এই বিবাদ?
মহিলা সংরক্ষণ বিল বা ১২৮তম সংবিধান সংশোধনী বিলের লক্ষ্য হলো লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত করা। দীর্ঘ কয়েক দশক ধরে এই বিলটি ভারতীয় রাজনীতিতে ঝুলে রয়েছে। ইউপিএ আমলেও এটি রাজ্যসভায় পাস হলেও লোকসভায় থমকে গিয়েছিল। বর্তমান বিবাদের কেন্দ্রে রয়েছে ‘কোটা উইদিন কোটা’ বা সংরক্ষণের মধ্যে সংরক্ষণ। কংগ্রেস-সহ একাধিক আঞ্চলিক দলের দাবি, এই ৩৩ শতাংশের মধ্যেই ওবিসি (OBC) ও সংখ্যালঘু মহিলাদের জন্য আলাদা উপ-সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। কেন্দ্রের যুক্তি, বর্তমানে আইনি জটিলতা এড়াতে দ্রুত বিলটি কার্যকর করা দরকার। কিন্তু বিরোধীদের এই ‘অনড়’ অবস্থানের কারণেই আপাতত বিশ বাঁও জলে নারী শক্তির এই অধিকার।

Advertisement

:

 

POST A COMMENT
Advertisement