'আমাদের অবস্থান স্পষ্ট...' যুদ্ধে ভারত কোন পক্ষে? বললেন মোদী

সংসদে চলছে বাজেট অধিবেশন। আজ, সোমবার এই অধিবেশনে ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী ও দেশে জ্বালানির সঙ্কট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় এদিন PM জানান ভারতীয়দের নিরাপত্তাই এই মুহূর্তে অগ্রাধিকার।

Advertisement
'আমাদের অবস্থান স্পষ্ট...' যুদ্ধে ভারত কোন পক্ষে? বললেন মোদীইরান যুদ্ধে ভারতের অবস্থান কী? লোকসভায় খোলসা করলেন PM মোদী
হাইলাইটস
  • ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী ও দেশে জ্বালানির সঙ্কট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • লোকসভায় এদিন PM জানান ভারতীয়দের নিরাপত্তাই এই মুহূর্তে অগ্রাধিকার।
  • এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত ঠিক কী করছে? তাও খোলসা করেন নমো।

সংসদে চলছে বাজেট অধিবেশন। আজ, সোমবার এই অধিবেশনে ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী ও দেশে জ্বালানির সঙ্কট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় এদিন PM জানান ভারতীয়দের নিরাপত্তাই এই মুহূর্তে অগ্রাধিকার। পাশাপাশি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত ঠিক কী করছে? তাও খোলসা করেন নমো।

প্রধানমন্ত্রী বলেন, দেশে জ্বালানি সরবরাহ ঠিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ভারতীয়দের নিরাপত্তাই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার। মোদী বলেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের গভীর ব্যবসায়িক ও জনগণের মধ্যে সম্পর্ক রয়েছে। তিনি বলেন, "যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সরকার ভারতীয়দের সব ধরনের সম্ভাব্য সহায়তা করছে। অন্যদিকে, কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে আটকে পড়া পড়ুয়াদেরও ফেরত আনার কাজ চলছে।" মোদী জানান, প্রায় ৩.৭৫ লক্ষ ভারতীয়কে এখন পর্যন্ত দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমরা এখন চেষ্টা করছি, যাতে অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজগুলো নিরাপদে ভারতে পৌঁছানো নিশ্চিত করা। আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। হরমুজ প্রণালীতে আটকে পড়া আমাদের অনেক জাহাজ ইতিমধ্যেই দেশে ফিরে এসেছে। 

অন্যদিকে, হরমুজে জাহাজের উপর হামলা ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিনি সম্প্রতি ব্যক্তিগত ভাবে পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন। আলাপ-আলোচনা ও   শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি মোদী জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক মোডে রয়েছে। তিনি বলেন এই ধরনের সঙ্কটের সময় “কিছু দুষ্কৃতকারী সুযোগের অপব্যবহার করার চেষ্টা করে”।  এই বিষয়ে স্ট্র্য়াটেজিক ইন্সটলেশন সুরক্ষা জোরদার করার পাশাপাশি বর্ডার, উপকূলীয় এলাকা ও সাইবার নিরাপত্তাও জোরদার করা হচ্ছে।

অন্যদিকে, বিভিন্ন দেশের তৈল ভাণ্ডার ও বেসামরিক বিল্ডিং ও পরিকাঠামোর উপর হামলার ভারত যে তীব্র বিরোধিতা করছে, তাও এদিন লোকসভায় স্পষ্ট করেন মোদী। হরমুজ প্রণালীতে জাহাজের উপর হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "বাণিজ্যিক জাহাজে হামলা এবং একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক পথ- হরমুজ প্রণালী অবরোধ করা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।”

Advertisement

 

POST A COMMENT
Advertisement