
জাপানের প্রধানমন্ত্রীকে চন্দন কাঠের তৈরি 'কৃষ্ণ পঙ্খী' উপহার দিলেন প্রধানমন্ত্রীভারত সফররত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে (Japanese Prime Minister Fumio Kishida) একটি বিশেষ উপহার 'কৃষ্ণ পঙ্খী' উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জাপানের প্রধানমন্ত্রীর উপহার দেওয়া এই 'কৃষ্ণ পঙ্খী'টি দেখতে খুব সুন্দর। চন্দন কাঠের তৈরি এই কৃষ্ণ পঙ্খী' রাজস্থানের কারিগররা তৈরি করেছেন। তথ্য অনুযায়ী, ঐতিহ্যবাহী পদ্ধতিতে এটি তৈরি করেছেন কারিগররা। কৃষ্ণ পঙ্খীর উপরেও সূক্ষ্ম খোদাই কাজ রয়েছে।
'কৃষ্ণ পঙ্খী'র বিশেষত্ব
এই খুব সুন্দর কৃষ্ণ পঙ্খীর উপরে রয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূরের অবয়ব এবং এর পুরো আকৃতিটি একটি ঐতিহ্যবাহী হস্তচালিত পাখার মতো। এর পাশাপাশি, ভগবান কৃষ্ণের বিভিন্ন ভঙ্গি শৈল্পিক চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, যা প্রেম, দয়া এবং করুণার প্রতীক।
Indian Prime Minister gifted a "Krishna Pankhi" made out of sandalwood to Japan PM Fumio Kishida pic.twitter.com/7lkam6fzhx
— Sidhant Sibal (@sidhant) March 19, 2022
সংবাদ সংস্থার মতে, ঐতিহাসিক ঐতিহ্যবাহী ঘটনা সূক্ষ্মভাবে খোদাই করা হয়েছে এই 'পঙ্খী'র উপর। এটির পাশে একটি ছোট 'ঘুঙুর' (ছোট ঐতিহ্যবাহী ঘণ্টা) রয়েছে যা বাতাসের প্রবাহের সঙ্গে বাজছে এবং ভিতরে চারটি গোপন জানালাও রয়েছে। এটি পুরোপুরি হাত দিয়ে খোদাই করে তৈরি। কোনও যন্ত্র ব্যবহার করা হয় না।
চন্দন কাঠের উপর জটিল খোদাইগুলি রাজস্থানের চুরুতে মাস্টার কারিগরদের দ্বারা করা হয়েছে, যারা ইতিমধ্যেই চন্দন কাঠের শিল্পকর্মটিকে একটি সুন্দর এবং মার্জিত শিল্পকর্মে খোদাই করেছে। চন্দন তার লোভনীয় সুবাসের জন্য পরিচিত। চন্দনকে বহু শতাব্দী ধরে মূল্যবান এবং পবিত্র বলে মনে করা হয়েছে। এর ধর্মীয় গুরুত্বও রয়েছে।

প্রসঙ্গত শনিবার জাপান থেকে এক প্রতিনিধি দল-সহ ভারতে আসেন সে দেশের প্রধানমন্ত্রী কিশিদা। এর পরে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠকে বসেন। ভারত ও জাপান বিভিন্ন বিষয়ে ছ’টি চুক্তি স্বাক্ষর করেছে। জানা গিয়েছে, আগামী পাঁচ বছরে ভারতে প্রায় ৩.২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে দুই প্রধানমন্ত্রীর মধ্যে।